Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৮৩

November 25, 2026

15 views

ক্যাম্পের মাঝখানে আগুনটা এখন কয়লায় রূপ নিয়েছে। আলী, আয়িশা আর ক্যাপ্টেন সাজিদ তাঁবুর ভেতর গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে পাহারায় আছে ফাতিমা। তার তলোয়ারটি কোলের ওপর রাখা, কান দুটো খরগোশের মতো খাড়া। জঙ্গলের এই নিস্তব্ধতা স্বাভাবিক নয়; কোনো ঝিঁঝিঁ পোকার ডাক নেই, কোনো নিশাচর প্রাণীর শব্দ নেই।


হঠাৎ, ফাতিমা অনুভব করল বাতাসের গন্ধ বদলে গেছে। পচা পাতার গন্ধ ছাপিয়ে এক তীব্র কাঁচা মাংসের গন্ধ নাকে এল। সে দ্রুত দাঁড়িয়ে পড়ল।


ফাতিমা: (নিচু গর্জনে) জেগে ওঠো সবাই! শত্রু চারপাশ ঘিরে ফেলেছে!


পর মুহূর্তেই চারপাশের ঝোপঝাড় অদ্ভুতভাবে দুলে উঠল। কোনো গর্জন নেই, কেবল লতাপাতার ঘর্ষণের এক বীভৎস শব্দ  


সড়সড়... খসখস!


তাঁবু থেকে সাজিদ আর বাকিরা বের হওয়ার আগেই জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠল। মাটি চিরে মোটা মোটা শিকড় সাপের মতো বেরিয়ে এসে ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলল। বনের নিরিহ হরিণ বা খরগোশ নয়, বরং বনের লতাগুলোই এখন ঘাতক।


সাজিদ: (চিৎকার করে) কেউ মাটির শিকড়ে পা দেবে না! এগুলো মানা দিয়ে নিয়ন্ত্রিত!


হঠাৎ অন্ধকারের ভেতর থেকে ডজনখানেক নিরিহ বন্য মনস্টার (ম্যাজিক ডিয়ার) বেরিয়ে এল। কিন্তু তাদের চোখে কোনো প্রাণ নেই, 


সেগুলো টকটকে লাল। তাদের শরীরের ওপর দিয়ে সরু সরু লতা পেঁচিয়ে আছে, যেন কেউ তাদের পাপেটের মতো নিয়ন্ত্রণ করছে। 


মনস্টারগুলো উন্মত্তের মতো টিমের ওপর ঝাঁপিয়ে পড়ল।


সাজিদ এক চুলও নড়লেন না। তার হাত থেকে নির্গত নীলচে অরা এক অদৃশ্য দেয়াল তৈরি করল। কোনো মনস্টার তার ধারেকাছে পৌঁছাতে পারছে না। 


অন্যদিকে ফাতিমা তার তলোয়ার দিয়ে বাতাসের বেগে লতাগুলো কাটছে। তার মুভমেন্ট এত দ্রুত যে শিকড়গুলো তাকে স্পর্শ করার আগেই দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে।


ফাতিমা: আলী! ডানে সরো।


আলী তার নতুন ম্যাজিক গ্লাভস দিয়ে ছোট ছোট আগুনের গোলা ছুড়ছে। কিন্তু প্রতিবার একটি লতা পুড়লে আরও দশটি লতা মাটি থেকে গজিয়ে উঠছে।



ঠিক সেই মুহূর্তে আলীর পায়ের নিচ থেকে এক বিশাল গর্ত তৈরি হলো। কোনো মনস্টার নয়, বরং মাটির নিচ থেকে দুটো বিশালাকার কাঠের হাত (Tree Golems Hand) বেরিয়ে এসে আলীর কোমর জাপ্টে ধরল।


আলী: ক্যাপ্টেন! ফাতিমা! বাঁচাও আমাকে!


সাজিদ এক পলকে আলীর দিকে হাত বাড়িয়ে এক প্রচণ্ড এনার্জি ব্লাস্ট করলেন। কিন্তু সেই রহস্যময় আক্রমণকারী আলীকে ঢাল হিসেবে ব্যবহার করল। 


আলী মাটির গর্তে ঢুকে যাচ্ছে। ফাতিমা দৌড়ে গিয়ে তলোয়ার দিয়ে হাতগুলো কাটতে চাইল, কিন্তু ঠিক তখনি চারপাশ থেকে শত শত তীক্ষ্ণ কাঁটাযুক্ত লতা ফাতিমা আর সাজিদকে ঘিরে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করল।


আয়িশা: (চিৎকার করে) আলী!!!


আয়িশার ফায়ারবল অন্ধকারের বুক চিরে আলীর দিকে ধেয়ে গেল, কিন্তু আলীর অবয়ব তখন মাটির গভীরে তলিয়ে গেছে। শেষবারের মতো আলীর আতঙ্কিত মুখটা আগুনের আলোয় দেখা গেল, 


তারপর গর্তটি এক নিমেষেই বন্ধ হয়ে গেল। ওপর দিয়ে লতাপাতা আর ঘাস এমনভাবে বিছিয়ে গেল যেন সেখানে কোনোদিন কোনো গর্তই ছিল না।


চারপাশ আবার নিঝুম। কেবল ধোঁয়া আর পোড়া লতার গন্ধ অবশিষ্ট রইল। ক্যাম্পের মাঝখানে সাজিদ, ফাতিমা আর আয়িশা দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মাঝখানে আলী নেই।


অন্ধকার অরণ্যের গভীরে সেই অদৃশ্য আক্রমণকারী আলীকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। সাজিদের চোয়াল শক্ত হয়ে এল, ফাতিমার হাতে তলোয়ার কাঁপছে রাগে। মায়াপুরের এই মিশন এখন আর সাধারণ কোনো মনস্টার হান্টিং নয়, এটি এখন এক ভয়ংকর ব্যক্তিগত যুদ্ধে পরিণত হয়েছে।


(৮৩ তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login