Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ২২

November 21, 2026

7 views

পাহাড়ের পাদদেশে তখন নরক ভেঙে পড়েছে। তিনটি টিমের ৯ জন ক্যাডেট একে অপরের ওপর তলোয়ার, বর্শা আর মানা-ব্লাস্ট ছুড়ছে। কেউ পতাকার দিকে যাচ্ছে, কেউ অন্যকে টেনে নামাচ্ছে। কাদা আর চিৎকারে বাতাস ভারী।

ঠিক তখনই পাশের একটা উঁচু পাথরের ওপর লাফ দিয়ে উঠল আলী। হাতে জুলফিকার টাওয়ার-শিল্ড, মুখে বাঁকা হাসি। "ওই! ওই! থামো তোমরা!" 


আলী হেসে হেসে বললো 

"তোমরা এখানে লড়াই করছ নাকি কাদা-ছোড়াছুড়ি প্রতিযোগিতা? 

পুরস্কার কী? এক বালতি সমবেদনা?"


৯ জোড়া চোখ ঘুরে গেল আলীর দিকে। ফাইট থেমে গেল এক সেকেন্ডের জন্য। আলী সুযোগ ছাড়ল না। আঙুল তুলল বুলির দিকে। 


"আর বুলি! তোকে দেখে তো মায়া লাগছে। তোর ওই মিনোটর ফর্ম এখন কী কাজে লাগে? জমি চাষ করা?


বুলির চোয়াল শক্ত হয়ে গেল। 


আলী এবার বাকিদের দিকে ঘুরল।


 "তোমাদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে একাডেমিতে কমব্যাট নয়, কানামাছি খেলা শিখেছ। চোখ বন্ধ করে তলোয়ার ঘোরাও। একজনকে মারতে গিয়ে তিনজন নিজেরা পড়ে যাও। ডিসিপ্লিন? জিরো!"


"ওই নূরহীন আবর্জনা! মুখ বন্ধ কর তোর!"


 বুলি গর্জে উঠল।


 "পতাকা পরে, আগে ওর জিভ কাটব!"


 ৯ জন একসাথে আলীর দিকে তেড়ে এল। তাদের চোখে এখন পতাকার চেয়েও আলীর ওপর প্রতিশোধ নেওয়ার নেশা বেশি। 


প্ল্যানের প্রথম ধাপ সফল, সবার মনোযোগ এখন আলীর ওপর।


ঠিক যখন তারা আলীর হাতের নাগালে, ঝোপের আড়াল থেকে ভেসে এল আয়িশার গলা


 "ধোঁয়ার স্বাদ নাও! ডার্ক স্মোক স্পেল!"


*বুমফ!


আয়িশা দুই হাত আকাশে ধরে স্পেল রিলিজ করল। 


মুহূর্তে ২০ মিটার এলাকা ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল।


 "আমার চোখ! জ্বলছে!" "কেউ আমাকে মারল!" "আরে গাধা, আমি তোর টিমমেট!" 


৯ জন ক্যাডেট অন্ধের মতো অস্ত্র চালাচ্ছে। কেউ পাথরে হোঁচট খাচ্ছে, কেউ নিজের সঙ্গীর পা মাড়িয়ে দিচ্ছে।


ধোঁয়ার ভেতর থেকে বুলির চিৎকার শোনা গেল,


 "ফর্মেশন ধর! গাধার দল! আলী আর আয়িশা কোথায়? আর... ফাতিমা কোথায়?"


ধোঁয়া একটু কমতেই দেখা গেল পাহাড়ের চূড়া খালি। 

পতাকা নেই! 

চূড়া থেকে ৫০ মিটার দূরে, একটা গাছের ডালে পা দিয়ে আরেকটা গাছে লাফ দিচ্ছে একটা ছায়া। 

পিঠে বাঁধা সোনালি পতাকা। 

ফাতিমা!


"পতাকা নেই! ওই যে ফাতিমা পালাচ্ছে!" 

এক ক্যাডেট চেঁচাল। 


৯ জন ধোঁয়া ঠেলে দৌড়াতে গেল, কিন্তু আলী আর আয়িশা পথ আটকাল। 

আয়িশা পকেট থেকে ৩টা ‘স্মোক বোম্ব’ ছুড়ল। এবার ধোঁয়ার সাথে মেশানো ‘ফায়ার-পেপার ডাস্ট’ মরিচের চেয়েও ঝাঁঝালো। 


ধোঁয়া নাকে যেতেই সবার অনবরত কাশি আর হাঁচি শুরু হলো। 


এই বিশৃঙ্খলার মাঝে আলী আয়িশার হাত চেপে ধরল। 


"প্ল্যান বি! দৌড়াও!"




মিনিট দশেক পর বনের একটা ঝরনার পাশে তিনজন আবার এক হলো। 


ফাতিমার পিঠে সোনালি পতাকা চাঁদের আলোয় চকচক করছে। আয়িশা হাসতে হাসতে গড়াগড়ি খেল। 


"দেখলি আলী? বুলির মুখটা? মনে হচ্ছিল কেউ লেবু চিপে দিয়েছে!

!"

আলী ঘামে ভেজা মুখে হাসল।

 "টিমওয়ার্ক ফর দ্য উইন!


ফাতিমা কিন্তু হাসছে না। সে পতাকা শক্ত করে ধরে কান পেতে আছে।


 "আয়িশা, চুপ। উদযাপন পরে।" 


ফাতিমার গলা শান্ত কিন্তু ভারী।


"আমরা একটা বড় ভুল করেছি। আমরা ৯ জন শত্রুকে একসাথে অপমান করেছি। এখন ওরা আর আলাদা তিনটি টিম নেই। ওরা এখন একটা যৌথ টিম হয়ে গেছে।"


ফাতিমার কথার প্রতিধ্বনি হয়ে বনের তিন দিক থেকে পাতা মাড়ানোর শব্দ এল। সাথে ৯ জোড়া মানুষের উপস্থিতি টের পাওয়া গেল। 


"ওরা নিজেদের মধ্যে লড়াই বন্ধ করেছে," ফাতিমা ফিসফিস করল। 

"এখন ওদের একটাই লক্ষ্য আমাদের থেকে পতাকা কেড়ে নেওয়া।"


ঝোপ ফাঁক করে বেরিয়ে এল বুলি। চোখ লাল, হাতে রক্ত। পেছনে বাকি ৮ জন। তারা এখন শিকারির মতো ঘিরে ধরেছে তিনজনকে। বুলি থুতু ফেলল। 


"ভালো কৌশল নূরহীন। এখন পতাকা দিয়ে দে, নয়তো আমরা কেড়ে নেব।"


আলী শুকনো ঢোক গিলল।


 "ফাতিমা... পালানোর কোনো রাস্তা আছে?"


ফাতিমা পেছনে তাকাল। ঝরনার ওপাশেই ৫০০ ফুট গভীর খাদ। ডানে-বামে ঘন কাঁটাঝোপ। পালানোর পথ নেই। সে তলোয়ারের হাতল শক্ত করল।


 "না আলী। পালানোর পথ নেই। সাহায্যের আশাও নেই।"


সে এক পা এগিয়ে আলী আর আয়িশার সামনে দাঁড়াল।


 "আমাদের এখন লড়তে হবে। ৯ জনের সাথে। ক্ষুধার্ত পেটে, ক্লান্ত শরীরে। এটাই টিম ৭-এর আসল পরীক্ষা। টিকে থাকলে জিতবো, নয়তো..."


বাকিটা তাকে বলতে হলো না। রাতের বাতাস ভারী হয়ে এল। ৯টি ছায়া ধীরে ধীরে ঘিরে ফেলছে তিনজনকে। আলীর শিল্ড উঠল। আয়িশার হাতে আগুন জ্বলল। ফাতিমার তলোয়ার চাঁদের আলোয় চিকচিক করে উঠল।

[২২তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login