আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৩১

November 21, 2026

6 views

সকাল থেকেই এরিনাতে ব্যক্তিগত ক্যাটাগরির লড়াই শুরু হয়ে গেছে।


জায়েদ গতির প্রতিযোগিতায় শব্দের চেয়েও দ্রুতবেগে দৌড়ে গ্যালারিতে বসা 'তার বাবা এবং অন্যান্য পিলারের' তালি কুড়িয়েছে।


ওমর শক্তির পরীক্ষায় এক বিশাল পাথরের চাইকে হাতের চাপে চূর্ণ করে সবার চোখ কপালে তুলে দিয়েছে।


আবার অনেক ক্যাডেট উত্তেজনায় ঠিকমতো মানা কন্ট্রোল করতে না পেরে লজ্জায় মুখ ঢেকে মাঠ ছেড়েছে।


গ্যালারিতে বসা অতিথিরা একে অপরের কানে কানে সেরা ট্যালেন্টদের নাম নোট করছেন। কিন্তু সবার প্রতীক্ষা এখন দিনের মূল আকর্ষণ

টিম ব্যাটল এর জন্য।


টিম ব্যাটল শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে এনাউন্সার এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন।


"সম্মানিত সুধী, জেনারেলের বিশেষ অনুমতি এবং কমিটির সিদ্ধান্তে এবার টিম ব্যাটলে বড় পরিবর্তন আনা হয়েছে!


এখন থেকে ৩ জন বনাম ৩ জন একসাথে এরিনাতে নামবে না।


বরং প্রতিটি টিমের একজন করে সদস্য একে একে অন্য টিমের সদস্যদের মোকাবিলা করবে। অর্থাৎ, এটি হবে একটি 'সারভাইভাল রিলে' লড়াই!"


পুরো এরিনাতে গুঞ্জন শুরু হলো। আলী আর আয়িশা একে অপরের দিকে তাকাল। তাদের সব কম্বিনেশন মুভ, সব যৌথ পরিকল্পনা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল।


দূর থেকে বুলি আলীর দিকে তাকিয়ে এক বাঁকা হাসি দিল। বুলি তার বাবার প্রভাব খাটিয়ে এই নিয়ম পরিবর্তন করিয়েছে,


যাতে আলীর মতো 'দুর্বল' ক্যাডেটরা তাদের বন্ধুদের সাহায্য না পায়। সে চায় আলীকে একা একা পিষে ফেলতে।


টিম সেভেন যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন ফাতিমা ধীরপায়ে এগিয়ে গেল।


"কোনো চিন্তা করো না। শুরুটা আমি করছি," ফাতিমার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল।


প্রতিপক্ষ টিমের প্রথম সদস্য 

(একজন কুখ্যাত তলোয়ারবাজ)

 এরিনাতে নামল।


লড়াই শুরুর বাঁশি বাজার সাথে সাথে ফাতিমা এক পলকে তার সামনে পৌঁছে গেল। প্রতিপক্ষ কিছু বোঝার আগেই ফাতিমার তলোয়ারের হাতলের এক গুঁতোয় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল।


এরপর এল দ্বিতীয় জন, তারপর তৃতীয় জন। 


ফাতিমা যেন কোনো সাধারণ মানুষের সাথে নয়, পুতুলের সাথে খেলছে। তার মুভমেন্ট এতই দ্রুত এবং নিখুঁত যে গ্যালারিতে বসা জেনারেলের মুখে এক গর্বের হাসি ফুটে উঠল। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফাতিমা একাই বিরোধী দলের পুরো ৩ জনকে ধুলোয় মিশিয়ে দিল।


ম্যাচ জিতে ফেরার পর আয়িশা ফাতিমার ওপর ফেটে পড়ল।


"ফাতিমা! 

এটা কী ধরনের আচরণ? 

তুমি একাই যদি সব শেষ করে দাও, 

তবে আমি আর আলী কী করব? 

তুমি কি আমাদের শুধু হাততালি দেওয়ার জন্য  এখানে রেখেছ?"


আলীও কিছুটা হতাশ হলো। কারণ সে তার নতুন অর্জিত স্কিল দেখানোর সুযোগই পায়নি।


ফাতিমা তলোয়ারটি খাপে ঢোকাতে ঢোকাতে বলল, "দুঃখিত। 

আমি চেয়েছিলাম এই নিয়ম পরিবর্তনের ধাক্কাটা যাতে আমাদের পয়েন্টে কোনো প্রভাব না ফেলে।


পরের ম্যাচে আমি সবার শেষে নামব। আগে তোমরা তোমাদের স্কিল দেখানোর সুযোগ পাবে।

কথা দিচ্ছি।"


এনাউন্সার আবার মাইক ধরলেন।

 "পরবর্তী ম্যাচ টিম ওমর বনাম টিম শায়লা


মাঠের একদিক দিয়ে প্রবেশ করল দানবীয় শক্তির অধিকারী ওমর, আর অন্যদিক দিয়ে ধূর্ত হাসিমাখা শায়লা।


ওমরের পেশি আজ অরার চাপে কাঁপছে, অন্যদিকে শায়লার হাতে সেই কার্স ম্যাজিক।


গ্যালারিতে বসা ওমরের বাবা (শক্তির পিলার) সোজা হয়ে বসলেন।

তাঁর চোখে নিজের ছেলের অগ্নিপরীক্ষা। 


অন্যদিকে শায়লার দাদী (হিলিং পিলার) শান্ত চোখে দেখছেন তাঁর নাতনী কীভাবে মায়ার জাল বোনে।


[৩১তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login