ম্যানহোলের স্যাঁতসেঁতে শীতলতায় আলী এখন এক অদৃশ্য জাদুকরী খাঁচায় বন্দি।
তার পায়ের নিচে রক্তবর্ণের একটি 'অ্যান্টি-মানা-সার্কেল'
ধিকধিক করে জ্বলছে।
আলী অনুভব করতে পারছে, তার আশেপাশের মানা যেন কোনো এক অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে তার নিয়ন্ত্রণে আসছে না।
সামনে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় নেতার মুখে এক ক্রূর হাসি।
সে ফাতিমার নিস্তেজ দেহটিকে মাটির ওপর টেনে আনল এবং তার গলায় একটি ধারালো খঞ্জর ধরল।
"থামো!" আলী চিৎকার করে উঠল,
কিন্তু তার কণ্ঠস্বর ঘড়ঘড়ে শোনাল।
"জুলফিকারের মালিক, তুমি এখনো বোকাবনে আছো, আমরা বুলিকে জেতানোর জন্য জেনারেল নাতনিকে কিডন্যাপ করিনি। আমরা তাকে কিডন্যাপ করছি হত্যা করার জন্য, হা হা হা।
নেতাটি তার পকেট থেকে একটি কালচে বেগুনি রঙের কাঁচের শিশি বের করল, আর ফাতিমার গলায় ধারালো ছুরি ধরলো।
"এই লিকুইডটি তোমার শরীরের প্রতিটি অরা-পথকে চিরতরে অবশ করে দেবে।
তুমি আর কখনো তলোয়ার ধরতে পারবে না, জাদুবিদ্যা ব্যবহার করতে পারবে না।
যদি তুমি এটি পান করো, তবে আমি আজ ফাতিমাকে জীবিত ছেড়ে দেব।
আর যদি না করো... তবে এই 'আইরন লেডি'র রক্তে আজ ম্যানহোল ভেসে যাবে।"
আলী ফাতিমার নিথর মুখের দিকে তাকাল।
যে ফাতিমা তাকে লড়াই করতে শিখিয়েছে, যে তাকে বন্ধুর মতো আগলে রেখেছে।
আলী কোনো দ্বিধা করল না।
সে কাঁপা হাতে শিশিটি নিল এবং এক চুমুকে বিষাক্ত তরলটি পান করে ফেলল।
পর মুহূর্তেই আলীর মনে হলো তার শিরা-উপশিরায় ফুটন্ত সীসা ঢেলে দেওয়া হয়েছে। সে যন্ত্রণায় এক অমানুষিক আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল।
তার শরীর প্যারালাইজড হয়ে যাচ্ছে।
"হাহাহা! আজ খিলাফতের শ্রেষ্ঠ দুই সম্পদ
আল-ফাতাহ বংশের উত্তরাধিকারী আর জুলফিকার
দুজনেই আমাদের হাতে!
কিডন্যাপারদের অট্টহাসি ম্যানহোলে প্রতিধ্বনি হতে লাগলো।
এরিনাতে সবাই ভেবেছিলো আয়িশা বেশিক্ষন টিকতে পারবে না।
কিন্তু আয়শা দাতে দাত চেপে রিয়ানের সব এটাক সহ্য করে যাচ্ছে।
এবং যত সম্বব ছোট ছোট ফায়ার ব্লাস্ট করে যাচ্ছে।
কিন্তু রিয়ানের ওয়াটার শীল্ড ভেদ করতে পারছে না।
আয়িশা তার নতুন স্পেল ব্যবহার করলো,
যা সে একাডেমির মার্শাল আর্ট ইন্সট্রাক্টর এর থেকে শিখেছিলো।
আয়িশার মানা সেন্সেটিভিটি এবং কন্ট্রোল চমৎকার হলেও তার অরা ম্যনুপুলেশন মার্শালআর্টিস্ট বা সোয়ার্ডম্যানদের মতো না।
তাই প্রথমে ইন্সট্রাক্টর তাকে শেখাাতে চাইনি। কিন্তু অনেক রিকুয়েষ্ট এর পর শেখাাতে বাধ্য হয়েছে।
এই স্কিলের নাম Berserk
মার্সালআর্টিস্ট বা সোয়ার্ডসম্যানরা এই স্কিল ব্যবহার করে তার পুরো শরীরে অরা চ্যানেল করে।
এতে করে তার ডিফেন্স, গতি এবং শক্তি অনেক বৃদ্ধি পায়।
আয়িশা ম্যাজিশিয়ান দের ক্লোজ কমব্যাট এর দুর্বলতা দূর করার জন্য এই স্কিল রপ্ত করে।
কিন্তু আয়িশার ট্যালেন্ট পাইরোকেনেসিস
এর কারনে সে অরা অথবা মানা যাই ব্যবহার করুক তা আগুনে পরিণত হয়।
আয়িশা একটু সময় নিয়ে এই স্কিল এক্টিভেট করলে তার পুরো শরীর আগুনের শিখায় পরিণত হয়।
তার শরীরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়।
তার স্পেল কাস্ট এর স্পিড বৃদ্ধি পায়।
মাটির ওপরে এরিনার আবহাওয়া তখন বারুদে ঠাসা।
আয়িশা আর সাধারণ ক্যাডেট নেই, সে এখন এক জীবন্ত আগ্নেয়গিরি।
রিয়ানের জলের তোড় তাকে বারবার ভিজিয়ে দিলেও আয়িশার গায়ের আগুন তা বাষ্পে পরিণত করছে।
সার্জেন্ট হাসান গ্যালারিতে দাঁড়িয়ে তাঁর চোখকে বিশ্বাস করতে পারছেন না। তিনি দেখছেন আয়িশা তার আগুনের গোলককে তরল লাভার মতো এরিনার চারদিকে ছড়িয়ে দিচ্ছে।
তার মুভমেন্ট কোনো ক্যাডেটের নয়, বরং কোনো অভিজ্ঞ কর্পোরাল বা সার্জেন্ট'-এর মতো।
রিয়ান তার 'ওয়াটার ড্রাগন' স্পেল ব্যবহার করে এক বিশাল জলপ্রপাত আয়িশার দিকে ছুড়ে দিল।
আয়িশার শরীর ঢেউয়ের চাপে এরিনার বাইরে ভেসে যাওয়ার কথা ছিল,
কিন্তু সে এক অবিশ্বাস্য 'স্পিন মুভ'-এ সেই জলকে বাষ্পে পরিণত করে দিল।
রিয়ান দাঁতে দাঁত চেপে বলল,
"তোর মতো এক সাধারণ মেয়ের যার কোন উচ্চ বংশ নেই, বড় বোনের মত ট্যালেন্ট নেই এত তেজ এতো জেদ কোথা থেকে আসে?"
আয়িশার চোখের মণি এখন আগুনের মতো টকটকে লাল।
সে হাঁপাতে হাঁপাতে বলল,
"আমার এক বন্ধু আছে, যার কোনো নূর নেই, কোনো বংশ নেই। কিন্তু তার যে জেদ... সেই জেদ তাকে হারতে দেয় না!
আমি যদি আজ এখানে হেরে যাই, তবে ওই একগুঁয়ে ছেলেটার সামনে দাড়াবো কীভাবে?"
(৩৪ তম পর্ব সমাপ্ত)