Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৩৩

November 21, 2026

8 views

টিম ফাতিমা বনাম টিম বুলির ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। আলী আর আয়িশা ওয়াশ রুমের বাইরে ফাতিমার জন্য অপেক্ষা করছে। ফাতিমা একটু আগেই ফ্রেশ হতে গিয়েছিল, কিন্তু সে এখনো ফিরছে না।


আলী হঠাৎ করিডোরে এক অদ্ভুত গন্ধ পেল ঠিক যেন বনের সেই অভিশপ্ত ‘কার্স লিকুইড’-এর মতো। সে দৌড়ে ওয়াশরুমের দিকে গেল। সেখানে গিয়ে দেখল ঘরের দরজা খোলা, মেঝেতে একটি কাঁচের শিশি ভাঙা অবস্থায় পড়ে আছে যা থেকে বেগুনি রঙের ধোঁয়া বেরোচ্ছে। ফাতিমা সেখানে নেই, শুধু তার তলোয়ারের খাপটি পড়ে আছে।


"ফাতিমা!" 

আলী চিৎকার করে উঠল। 

ফাতিমা তার “ডিটেকশন স্পেল” সক্রিয় করতেই বুঝতে পারল, একটি অশুভ ছায়া ফাতিমাকে নিয়ে এরিনার নিচের ম্যানহোল দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।


আয়িশা আলীর দিকে ঘুরে দাঁড়াল। 

"আলী! 

ফাতিমাকে ওরা কিডন্যাপ করেছে।

ওই রহস্যময় লোকগুলো ওকে মাটির নিচে নিয়ে যাচ্ছে।!"


আলী আঁতকে উঠল। 

"কী! এটা নিশ্চয়ই বুলির কাজ। 

আমাকে এখনই যেতে হবে। 


আয়িশা বললো,

“কিন্তু আমাদের ম্যাচ? 

আলী, তুমি গেলে আমি একা কী করব?

তার চেয়ে আমরা গার্ডদের জানাই"


আলী বললো 

“এতে অনেক সময় লাগবে, ততক্ষনে কিডন্যাপাররা অনেক দূরে চলে যাবে। আর বুলিও হয়তো এটাই চায় যাতে ম্যাচ বাতিল হয়ে যায়।

তোমাকে সময় বাঁচাতে হবে আয়িশা!

আমি কথা দিচ্ছি, ফাতিমাকে নিয়ে আমি দ্রুত ফিরব।

তুমি শুধু এরিনাতে টিকে থাকো!”


আলী আর এক মুহূর্ত দেরি না করে অন্ধকারের ম্যানহোলে ঝাঁপ দিল।



এনাউন্সার বারবার টিম ফাতিমাকে ডাকছেন। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। উপায়ান্তর না দেখে আয়িশা একাই এরিনার মাঝখানে গিয়ে দাঁড়াল।


বুলি গ্যালারি থেকে হেসে উঠল। 

"কী হলো? তোমাদের লিডার কি ভয়ে পালিয়েছে? 

আর ওই নূরহীন আলীই বা কোথায়?"


এনাউন্সার ঘোষণা করলেন,

"টিম ফাতিমার পক্ষে কেবল আয়িশা উপস্থিত! নিয়মানুযায়ী লড়াই শুরু হবে। 

বুলির টিম থেকে প্রথম প্রতিনিধি 

রিয়ান, দ্য ওয়াটার মেজ!"


আয়িশার বুক কেঁপে উঠল। জাদুকরদের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো প্রাকৃতিক বিপরীত শক্তি। আয়িশার শক্তি আগুন, আর রিয়ানের শক্তি জল। রিয়ান মাঠে পা রাখতেই তার চারপাশ দিয়ে জলের বিশাল সব ঘূর্ণি তৈরি হলো।


"তৈরি হও অগ্নি বালিকা!"


রিয়ান ব্যঙ্গ করে এক বিশাল জলের তোড় ছুড়ে মারল। 


আয়িশা তার আগুনের ঢাল তৈরি করল, কিন্তু জলের ছোঁয়ায় তার আগুন নিভে গিয়ে ধোঁয়া ছড়াতে লাগল।


আয়িশা বুঝতে পারল, আজ তাকে কেবল জাদুর জোরে নয়, টিকে থাকার জেদ দিয়ে লড়তে হবে।


ম্যানহোলের স্যাঁতসেঁতে অন্ধকারে আলী পাগলের মতো দৌড়াচ্ছে। 


সামনে সে তিন-চারটি ছায়ামূর্তিকে দেখতে পেল যারা ফাতিমার অচেতন দেহটি বহন করছে।

"থামো!


"আলী এক প্রচণ্ড 'মানা ব্লাস্ট' করল।


বিস্ফোরণে ম্যানহোলের দেয়াল কেঁপে উঠল। সেই ওয়ার্কারদের পোশাকধারী লোকগুলো থেমে গেল। তাদের নেতা মুখ ঘুরিয়ে হাসল।


"জুলফিকারের মালিক…

আমরা ভেবেছিলাম গার্ডরা  আসবে। 

কিন্তু তুমি বোকামি করে গার্ডদের না ডেকে নিজেই চলে এসেছো?? 

এই বুদ্ধি দিয়ে আমাদের হারাতে পারবে ভেবেছো?"


আলী দেখল ফাতিমার শরীরের চারপাশে একটা কালো আভা দেখা যাচ্ছে । 


আলী তার জুলফিকার তলোয়ার বের করল।

"ফাতিমাকে ছেড়ে দাও, সামান্য একটা ম্যাচের জন্য তোমরা এতো নিচে নামতে পারলে?!"


এরিনাতে আয়িশা এখন ক্লান্ত। তার জামার অনেক জায়গা রিয়ানের বরফ-শীতল জলের আঘাতে ভিজে গেছে। সে বারবার আগুনের দেয়াল তুলছে, আর রিয়ান তা অনায়াসেই নিভিয়ে দিচ্ছে। দর্শকরা দুয়োধ্বনি দিচ্ছে। কিন্তু আয়িশা দাঁতে দাঁত চেপে ভাবছে 


আলী আসছে। 

আমাকে আরও পাঁচ মিনিট টিকে থাকতে হবে। আমি হারব না!



আলী ম্যানহোলে আততায়ীর মুখোমুখি।

তাদের প্রত্যেকের হাতে রয়েছে ধাড়ালো অস্ত্র। একজনের হাতে লাল রক্ত বর্ণের পাথর। 


তারা আলীর মানাকে ব্লক করার জন্য এক বিশেষ ‘অ্যান্টি-মানা’ সার্কেল তৈরি করছে।


আলী কি পারবে এই অন্ধকার জাল ছিন্ন করে ফাতিমাকে উদ্ধার করতে? 


আর ওদিকে রিয়ানের জলরাশির নিচে আয়িশার আগুন কি নিভে যাবে চিরতরে?


খিলাফত-এ-আযমের সেই গৌরবোজ্জ্বল দিনটি এখন এক বীভৎস ষড়যন্ত্রের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।


[৩৩তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login