টিম ওমর বনাম টিম শায়লার লড়াই শুরু হতেই এরিনায় যেন এক জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। ওমরের দল থেকে সে নিজেই প্রথম প্রতিনিধি হিসেবে মাঠে নামল। তার বিশাল শরীর থেকে নির্গত হওয়া অরা মাটির ধুলো উড়িয়ে দিচ্ছে।
শায়লার টিমের প্রথম সদস্য তলোয়ার নিয়ে তেড়ে আসতেই ওমর কোনো অস্ত্র ছাড়াই শুধু তার ডান হাতটা ঘোরাল।
বুম!
বাতাসের চাপের ধাক্কাতেই ওই ক্যাডেট ছিটকে গিয়ে এরিনার দেয়ালে আছড়ে পড়ল।
দ্বিতীয় সদস্যও একই পরিণতির শিকার হলো। ওমরের দানবীয় শক্তির সামনে কেউ দুই সেকেন্ডও টিকতে পারল না।
এবার এরিনায় ঢুকল শায়লা। নিয়ম পরিবর্তন হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে।
শায়লা একজন হিলার, যার কাজ পেছন থেকে শক্তি জোগানো। কিন্তু এই ‘সারভাইভাল রিলে’ নিয়মে সে এখন একা ওমরের মুখোমুখি।
ওমরের রক্তবর্ণ চোখ আর পাহাড়সম দেহ দেখে শায়লা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে কাঁপতে কাঁপতে একটা ‘কার্স স্পেল’ ওমরের দিকে ছুড়ল, কিন্তু ওমরের তাতে ভ্রুক্ষেপও নেই।
শায়লা প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে তার দাড়িয়ে থাকার শক্তিও হারিয়ে ফেলল এবং সবার সামনে ফুঁপিয়ে কেঁদে দিল।
কিন্তু অদ্ভুত বিষয়! ওমর আক্রমণ করল না। সে তার বিশাল মুষ্টিটা গুটিয়ে নিল এবং মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
গ্যালারিতে দর্শকরা চিৎকার করছে,
"আক্রমণ করো ওমর! শেষ করে দাও!"
ওমরের বাবা (শক্তির পিলার) আসন ছেড়ে দাঁড়িয়ে গর্জালেন,
"ওমর! এটা কী হচ্ছে? লড়াই করো!" কিন্তু ওমর নিশ্চল। পাঁচ মিনিট পার হওয়ার পর ওমর কোনো কথা না বলে ধীরপায়ে এরিনা থেকে বেরিয়ে গেল। সবাই ভাবল এটা হয়তো শায়লার কোনো জাদুকরী ‘কার্স’, যা ওমরকে অকেজো করে দিয়েছে।
ওমর এরিনা ছাড়ায় তার টিমের দ্বিতীয় সদস্য (একজন অত্যন্ত রাগী ক্যাডেট) মাঠে নামল। সে এসেই চিৎকার করে বলল,
"ওমর একটা কাপুরুষ! আমি দেখাচ্ছি লড়াই কাকে বলে!"
সে তার হাতের গদা ঘুরিয়ে সরাসরি শায়লার মাথা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। শায়লা চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করছে।
ঠিক সেই মুহূর্তে মাটি কাঁপানো এক গর্জনে এরিনার বাইরে থেকে ওমর ঝড়ের বেগে মাঠে ঢুকে পড়ল। সে তার নিজের টিমের সেই ক্যাডেটকে মাঝপথেই ধরে ফেলল এবং এক প্রচণ্ড ‘আপারকাট’ দিয়ে তাকে গ্যালারির দিকে পাঠিয়ে দিল। পুরো ময়দান স্তব্ধ! দর্শকরা হা করে তাকিয়ে আছে।
ওমরের বাবা রাগে কাঁপছেন, আর গ্যালারির অন্য কোণে আয়িশা খিলখিল করে হেসে উঠল।
"ওরে বাবা! ওমরের মনে যে এতো প্রেম তা তো জানতামই না ! শায়লার জন্য নিজের টিমকেই শেষ করে দিল!"
আয়িশা হাসতে হাসতে আলীর গায়ের ওপর পড়ার দশা।
আলী ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, "ওমর কি পাগল হয়ে গেছে? নিজের টিমমেটকে কেউ এভাবে মারে? এটা তো স্রেফ বোকামি!"
আয়িশা আলীর দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল, ঠিক যেভাবে মানুষ ছোট বাচ্চাদের সান্ত্বনা দেয়।
"আহা কোচি খোকা আমার! কিছুই বোঝে না! এটাকে বলে লিমারেন্স(কারো প্রতি গোপনে আসক্তি থাকা)! তোর কি নূরে সাথে মাথায় কমন সেন্সেরও অভাব আছে?"
আলী মাথা সরিয়ে নিয়ে বলল, "লিমারেন্স হোক আর যাই হোক আমি হলে কখনই লড়াই ছাড়া হার মানতাম না!"
আয়িশা দীর্ঘশ্বাস ফেলল।
"তোর প্রতি লিমারেন্স থাকার চেয়ে দেওয়ালে মাথা ঠুকা ভালো , আলী।"
রেফারিরা সাথে সাথে বাঁশি বাজালেন। নিয়ম ভঙ্গের কারণে ওমরের টিমকে প্রতিযোগিতা থেকে ‘ডিসকোয়ালিফাইড’ ঘোষণা করা হলো।
ওমরের বাবা রাগে ব্যালকনি থেকে বেরিয়ে গেলেন।
শায়লা চোখের জল মুছে ওমরের দিকে তাকাল। ওমর শুধু একবার মাথা নিচু করে শায়লার দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে মাথা চুলকাল।
শায়লাও বুঝতে পারল, এই জয়টা সম্মানের নয়। সে সাথে সাথে ঘোষণা দিল, "টিম ওমর বাতিলের পর আমরা বিজয়ী হিসেবে থাকতে চাই না। আমরা এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করছি।"
মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওমর আর শায়লার এই দৃশ্য দেখে কেউ হাসছে, কেউ তালি দিচ্ছে।
কিন্তু আলীর মুখে তখনো বিস্ময়। "এটা কোন ধরনের বোকামি? মানুষ কেন এমন করে?"
আয়িশা আলীর কানের কাছে মুখ নিয়ে
ফিসফিস করে বলল,
"শুধু লড়াই জেতাটাই জয় নারে ডাম্বেল! কখনো কখনো হার মেনে নেওয়াটাও অনেক বড় জয়।
যেমন তুই যদি মাঝেমধ্যে বলিস আমি খুব সুন্দরী, তবে আমি তোকে আমার নিজের বানানো কেক খাওয়াবো।
ওটাও একটা জয়!"
আলী ভ্রু কুঁচকে বলল, "কেক খাওয়ার জন্য মিথ্যা বলব কেন?
আয়িশার হাতের তালুতে আগুন জ্বলে উঠল। "আলী... দৌড়ানি চিনিস?
আজকে তোকে আমার নতুন স্পেল দেখাচ্ছি।
আলী দ্রুত দৌড় দিল, আর পেছনে আয়িশা ছোট ছোট আগুনের গোল্লা নিয়ে তাকে তাড়া করতে লাগল।
ফাতিমা নিজের কপালে হাত দিয়ে বিরবির করলো “ কোন দুঃখে এদের সাথে টিম বানিয়েছি? “
এনাওন্সার মাইক হাতে সিচুয়েশন সামাল দিলো
"এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা পরবর্তী ম্যাচে ফিরে আসছি! এরপরের লড়াই
“টিম ফাতিমা বনাম টিম বুলি!"
[৩২তম পর্ব সমাপ্ত]