ফ্ল্যাশব্যাক: আয়িশার অতিত,
বিশাল ডাইনিং টেবিলটা তখন সুস্বাদু খাবারে সাজানো। রাজকীয় ঝাড়লণ্ঠনের আলোয় ঝিকমিক করছে রূপোর থালাবাসন।
টেবিলের একপাশে আয়িশার বাবা জিহাদ বিন হারুন বুক ফুলিয়ে বসে আছেন। পাশে তার প্রথম স্ত্রী এবং গর্বের ধন লেফটেন্যান্ট সুমাইয়া। অন্যপাশে ১৫ বছরের আয়িশা, তার জমজ ভাই আরিয়ান এবং তাদের মা।
জিহাদ গ্লাসে চুমুক দিয়ে অট্টহাসি হাসলেন।
"আজকের দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে! আমার বড় মেয়ে সুমাইয়া খুব শীঘ্রই 'সেভেন পিলারস'-এর সদস্য হতে যাচ্ছে। আর আজ আমার ছোট মেয়ে আয়িশাও তার নূর জাগ্রত করেছে।
পাইরোকেনেসিস!
আগুনের ওপর তার নিয়ন্ত্রণ দেখে বড় বড় ম্যাজিশিয়ানরাও অবাক হয়েছেন।
আমি ধন্য, আমার দুই মেয়েই সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র হবে।"
আয়িশা হাসল ঠিকই,
কিন্তু আড়চোখে তাকাল তার পাশে বসা জমজ ভাই আরিয়ানের দিকে। আরিয়ান মাথা নিচু করে নিজের থালার দিকে তাকিয়ে আছে। তার হাতের আঙুলগুলো কাঁপছে।
রাতের আঁধারে আয়িশা আর আরিয়ানের মা তার ঘরে পায়চারি করছেন।
তার চোখেমুখে রাগ আর হতাশা।
"ওই বজ্জাত মহিলার মেয়ে মাত্র ৭ বছরে নূর পেল, আর আমার মেয়ের নূর পেতে লাগলো ১৫ বছর!"
তিনি তীক্ষ্ণ স্বরে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন।
"আর এই ছেলে? বয়স শেষ হতে চলল, অথচ শরীরের ভেতর এক ফোঁটা নূরের স্পন্দন নেই! আমার কপালে কি একটা নিষ্কর্মা আর অপদার্থর ছেলেই লেখা ছিল?"
আরিয়ানের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মা ঘর থেকে গটগট করে বেরিয়ে যাওয়ার পর আয়িশা ধীর পায়ে আরিয়ানের পাশে বসল।
"কাদিস না আরিয়ান," আয়িশা তার হাতটা শক্ত করে ধরল।
আরিয়ান চোখ মুছে অদ্ভুত এক দৃঢ়তায় বলল, "আয়িশা, তুই দেখিস। আমার নূর হয়তো দেরিতে আসবে, কিন্তু আসবেই।
আমি জেনারেল জুনাইদের মতো হবো। আমি সাধারণ হয়ে মরব না, আমি নূরযোদ্ধা হবো।"
আয়িশা আরিয়ানকে জরিয়ে ধরে নরম গলায় বললো
“ তুই চিন্তা করিস না ভাই, যখন তর নূর জাগ্রত হবে আমরা একসাথে সেক্রেড আর্মিতে ভর্তি হবো। “
আয়িশা তার জমজ ভাইয়ের সেই বিশ্বাসের ওপর ভরসা করে নিজের সেক্রেড আর্মিতে চাকুরীর সময় দুই বছর পিছিয়ে দিল।
দুই বছর পর।
একাডেমি ভর্তির শেষ সুযোগ। দুই জমজ ভাই-বোনের বয়স এখন ১৭। পরীক্ষা কেন্দ্রের রেজাল্ট বোর্ড সবার সামনে ভেসে উঠল।
> নাম:আয়িশা বিনতে জিহাদ
>অরা:১২ | মানা:১৭০
>ট্যালেন্ট: পাইরোকেনেসিস
>রেজাল্ট: উত্তীর্ণ
আয়িশার বুকটা ধক করে উঠল।
এবার আরিয়ানের পালা। কিন্তু আরিয়ানের নামের পাশে যা ভেসে উঠল, তা গোটা পরিবারের জন্য এক কলঙ্ক।
>নাম:আরিয়ান বিন জিহাদ
>অরা:০০ |মানা:০০
>ট্যালেন্ট:অনির্ণীত
>রেজাল্ট:অনুত্তীর্ণ
আরিয়ান রেজাল্ট স্ক্রিনের দিকে তাকিয়ে হাসল। এক অদ্ভুত, করুণ হাসি।
"আমি তাহলে শুধুই একজন নূরহীন সাধারণ মানুষ, তাই না আয়িশা? আমার স্বপ্নগুলো কোনোদিন ছোঁয়া হবে না।"
সেদিন গভীর রাতে আয়িশার ঘুম ভাঙল এক অদ্ভুত নিস্তব্ধতায়। সে আরিয়ানের ঘরে গিয়ে দেখল জানালাটা খোলা। ঠান্ডা বাতাস ভেতরে আসছে। ছাদের বিমের সাথে একটা দড়ি ঝুলছে,
আর তার নিচে পড়ে আছে আরিয়ানের সেই কাঠের তলোয়ারটা যেটা দিয়ে সে রোজ প্র্যাকটিস করত।
আরিয়ান আর নেই।
সে তার অপমানের বোঝা বইতে না পেরে অজানায় হারিয়ে গেছে। আয়িশা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ভাইয়ের নিথর দেহটা জাপ্টে ধরল।
একাডেমিতে যোগ দেওয়ার এক মাসের মাথায় আয়িশা যখন একাডেমির শ্রেষ্ঠ ম্যাজিশিয়ানের খেতাব পাচ্ছে,
ঠিক তখনই সেখানে আলীর আবির্ভাব। আলীর অরা এবং মানার রেজাল্ট দেখে আয়িশার রক্ত হিম হয়ে গেল।
"নূরহীন? অরা ০? মানা ০?"
আয়িশার চোখে তখন ঘৃণা নয়, বরং এক অজানা আতঙ্ক।
সে ভাবল আরেকটা আরিয়ান? আরেকটা মৃত্যু?
তাই সে বারবার আলীকে একাডেমি ছেড়ে চলে যেতে বাধ্য করতে চাইল।
কিন্তু আলী হার মানল না।
সে দেখল, যে ছেলেটার শরীরে এক বিন্দু নূর নেই, সে টানা ২৪ ঘণ্টায় ১০০ কিলোমিটার দৌড়ে ৫০০ ক্যাডেটের মধ্যে প্রথম হয়ে ফিরে এসেছে।
সে দেখল, বুলির মতো শক্তিশালী ক্যাডেটকে আলী কেবল জেদ আর কৌশলে হারিয়ে দিচ্ছে।
এক বিকেলে প্র্যাকটিস গ্রাউন্ডে আলীকে জুলফিকার তরোবারি নিয়ে প্র্যাকটিস অবস্থায় হাঁপাতে দেখে আয়িশা থমকে দাঁড়াল।
সে দেখল আলীর চোখে সেই একই আগুন, যা আরিয়ানের ছিল।
কিন্তু আরিয়ান যেখানে দড়ি বেছে নিয়েছিল, আলী সেখানে তলোয়ার আঁকড়ে ধরে লড়ে যাচ্ছে।
আয়িশা বিড়বিড় করে বলল,
"আরিয়ান, তুই কি দেখছিস? ও হার মানেনি। তুই কেন আলীর মতো একটু জেদি হতে পারলি না?"
আয়িশা ধীর পায়ে আলীর দিকে এগিয়ে গেল। এবার আর তাচ্ছিল্য নয়, বরং পরম মমতায় সে তার কফির কাপের ধোয়া আলীর মুখে ছুড়ে বললে “তোমার জুলফিকার কে একটা চামচের রূপ দাও আমার কফি গুলাবো “
বর্তমান:
আয়েশা কনফিডেন্সের সাথে চিৎকার করে বলে
“আমি ক্যাডেট আয়িশা আজ কথা দিচ্ছি, যদি একজন নূরহীন, এতিম ছেলে “জুলফিকার” এর মালিক হতে পারে তাহলে আমিও পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাজিশিয়ান হবো।
আমি সেই উচ্চতায় পৌছাবো যেখানে কেও পৌঁছাতে পারেনি এমনকি ক্যাপ্টেন সুমাইয়াও না “
আয়িশার এই বক্তব্য কে সবাই অহংকার ভাববে নাকি জেদ ভাববে তা নিয়ে গ্যালারিতে বসে থাকা সবাই দ্বিধায় আছে।
কিন্তু ভি আই পি গ্যালারিতে একজন এই কথা শুনে মুচকি হাসছিল, সে ছিলো সেভেন পিলারের সর্বকালের সর্বকনিষ্ঠ সদস্য ক্যাপ্টেন সুমাইয়া।
ক্যাপ্টেন সুমাইয়া তার বোনের চ্যালেঞ্জ একসেপ্ট করেছে।
দেখাযাক এই জাদুর দুনিয়ায় কে কত উচ্চতায় পৌছাতে পারে।
সুমাইয়ার ট্যালেন্ট আর আয়িশার জেদ এর মধ্যে একটি নিরব প্রতিযোগিতা শুরু হয়েছিলো সেইদিন।
তখন এরিনাতে রিয়ান রাগের মাথায় একটি 4th Tiar ওয়াটার স্পেল এক্টিভেট করলো।
যা একাডেমিতে শেখাানো হয়না।
অভিজ্ঞ জাদুকররা একাডেমি থেকে বের হওয়ার পর মানা নিয়ন্ত্রণে আরো দক্ষ হয়ে শিখে।
হাসান অবাক হয়ে ভাবলেন, এই ক্যাডেটটি (রিয়ান) আসলে কে?
একাডেমিতে তার স্কিল এতো উন্নত ছিলোনা!
তার শক্তির স্তর তো একাডেমির সেরা ম্যাজিশিয়ান ফাতিমাকেও ছাড়িয়ে যাচ্ছে!
মনে হচ্ছে সে কোনো ছদ্মবেশী শক্তিশালী যোদ্ধা।
আয়িশার প্রতিটি হাড় চুরমার হওয়ার উপক্রম, কিন্তু সে মাটি কামড়ে পড়ে আছে।
সে হারবে না।
কোনভাবেই হার মানবে না।
এরিনাতে রিয়ান তার শেষ বড় আক্রমণ 'টাইডাল ওয়েভ'
তৈরি করেছে, যা আয়িশাকে পিষে ফেলার জন্য তৈরি। আয়িশা ক্লান্তিতে মাটির ওপর এক হাঁটু গেড়ে বসে পড়েছে, তার “Berserk” স্কিল টাইম আউট হয়ে গেছে।
“Bersherk” স্কিল টাইম আউট হলে শরীর দুর্বল হয়ে যায়।
আয়িশার হাতে আর ম্যাজিক করার শক্তি নেই।
সে শুধু বিড়বিড় করে বলছে,
"আলী... জলদি আসো..."
[৩৫ তম পর্ব সমাপ্ত]