রিয়ান তখন উন্মাদ। তার চারপাশ দিয়ে কয়েক টন জল ঘূর্ণাবর্তের মতো ঘুরছে। সে তার শেষ মরণকামড় দেওয়ার জন্য মানা চার্জ করল
"টাইডাল ড্রগন!"
বিশাল এক জলের ড্রাগন আলীর দিকে গর্জে উঠল।
কিন্তু আলী সেখানে নেই।
পরের ক্ষুদ্রতম সেকেন্ডে দর্শকদের চোখের পলক ফেলার আগেই দেখা গেল,
আলী রিয়ানের একদম বুকের কাছে দাঁড়িয়ে।
গ্যালারিতে বসা জায়েদ
“যাকে একাডেমির দ্রুততম ক্যাডেট বলা হয়”
সে বিস্ময়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের গতির চেয়েও আলীর গতি এখন বেশি। এটা আর দৌড়ানো নয়, এটা যেন স্থান-কালের মাঝখান দিয়ে এক রহস্যময় লাফ।
আলী তার ডান হাতটি মুষ্টিবদ্ধ করল। কোনো জাদুকরী মন্ত্র নেই, কোনো জটিল কসরত নেই। আলী কেবল একটি সাধারণ পাঞ্চ ছুড়ে দিল।
কা-বুম!
রিয়ানের সেই বিশাল জলের ড্রাগন এক নিমেষে বাষ্প নয়, বরং অণুতে পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল।
রিয়ান নিজেকে সামলানোর সুযোগও পেল না; আলীর ঘুষির শক ওয়েভ এ সে এরিনা থেকে ছিটকে গিয়ে কয়েকশ ফিট দূরে গ্যালারির দেয়ালে আছড়ে পড়ল।
পুরো এরিনা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওমরের শক্তিকেও আজ আলীর সামনে নগণ্য মনে হচ্ছে।
বুলি তখন এরিনাতে নামল। তার চোখে ঘৃণা আর ভয় হাত ধরাধরি করে নাচছে।
"তুই... তুই এটা কীভাবে করলি? তোর কোনো নূর নেই!"
বুলি তার মিনাটোর রূপ সক্রিয় করে এক বিশাল হুঙ্কার দিল।
কিন্তু আলীর সেই কুচকুচে কালো অরা এখন তার চারপাশে আগুনের শিখার মতো নাচছে। বুলি আলীর দিকে গদা নিয়ে ধেয়ে আসতেই,
আলী পুনরায় সেই মুষ্টির এক ঝটকায় বুলিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল।
বুলি এরিনার বালিতে গড়াগড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ল।
দর্শকদের চিৎকার এখন এক উন্মাদনায় পরিণত হয়েছে।
সবার শেষে বুলির টিম থেকে নামল এক রহস্যময় ক্যাডেট, যার শরীর সাধারণ মাংসের নয় সে যেন এক জীবন্ত নীল লিকুইড।
সে হাসল, "ফিজিক্যাল অ্যাটাক দিয়ে আমাকে ছোঁয়া সম্ভব নয়, আলী।
আমি জল!"
আলী শান্ত চোখে তার দিকে তাকাল। তার শরীরের সেই কালো অরা এখন তার হাতের তালুতে জমা হতে শুরু করেছে।
আলী কোনো উচ্চস্তরের মন্ত্র পড়ল না।
সে কেবল সেই বেসিক
'অরা পাঞ্চ'
স্কিল ব্যবহার করার প্রস্তুতি নিলো যা ক্যাডেটরা প্রথম সপ্তাহে শেখাে।
"এটা তো একদম বেসিক অ্যাটাক!" গ্যালারি থেকে একজন চেঁচিয়ে উঠল।
কিন্তু আলী যখন তার মুষ্টিটি ছুড়ল, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ যেন থমকে গেল।
"ভয়েড পাঞ্চ!”
আলীর মুষ্টি লিকুইড ম্যানের বুকে লাগার আগেই এক প্রচণ্ড 'শক ওয়েভ' তৈরি হলো। সেই লিকুইড মানুষটি এক মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অকেজো হয়ে গেল।
(নোটঃ সে মারা যায়নি)
কিন্তু আসল বিস্ময় তখনো বাকি। আলীর মুষ্টির সেই অদৃশ্য শক্তির তরঙ্গ এরিনা ছাড়িয়ে, পাহাড় ছাড়িয়ে সোজা আকাশের দিকে ধাবিত হলো।
আকাশের একটি বড় সাদা মেঘের টুকরো ভাসছিলো, যা সূর্যকে ঢেকে রেখেছে তা আলীর ওই এক ঘুষির চাপে মাঝখান থেকে চিরে দ্বিখণ্ডিত হয়ে গেল!
মেঘের সেই ফাটল দিয়ে সূর্যের এক তীব্র সোনালী রশ্মি সরাসরি আলীর ওপর এসে পড়ল।
পুরো এরিনা সাক্ষী হলো এক ক্যাডেট কেবল তার মুষ্টির চাপে আকাশ চিরে ফেলেছে।
ম্যাচ শেষ।
এনাউন্সার মাইক্রোফোন হাতে নিয়েও কোনো শব্দ করতে পারছেন না।
পুরো এরিনা এখন এক গোরস্তানের মতো শান্ত।
আলী তার হাতের মুষ্টি শিথিল করল।
তার শরীরের সেই কালো অরা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল।
সে আকাশের সেই চিরে যাওয়া মেঘের দিকে একবার তাকাল, তারপর তার চোখ দুটি বন্ধ হয়ে এল।
ক্লান্তিতে, আর সেই অতিপ্রাকৃত শক্তির চাপে আলীর শরীর আর সায় দিল না।
সে ধীরপায়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তারপর নিস্তেজ হয়ে মুখ থুবড়ে পড়ল।
ভিআইপি ব্যালকনিতে এখন এক অদ্ভুত দৃশ্য।
জেনারেল জুনাইদ
তাঁর আসন ছেড়ে একদম রেলিংয়ের কাছে চলে এসেছেন।
তাঁর কপালে ঘাম, চোখে জল আর বিস্ময়ের এক মিশ্রণ।
তিনি বিড়বিড় করে বললেন,
"জুলফিকার...
এটাকি তোমার রহস্যময় ক্ষমতা? নাকি আলীর মধ্যে আরও কোন রহস্য লুকিয়ে আছে? "
সেভেন পিলার্স-এর সদস্যরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন।
ওমরের বাবা নিজের হাতের দিকে তাকালেন, শায়লার দাদী নিশ্বাস নিতে ভুলে গেছেন, আর আয়িশার বড় বোন কেবল অস্ফুট স্বরে বললেন,
“এটা অসম্ভব... এটা কোনো ক্যাডেট এর শক্তি হতে পারে না।"
নিচে এরিনার ধুলোয় পড়ে আছে এক এতিম বালক, যার কোনো নূর ছিল না, যার কোনো পরিচয় ছিল না। কিন্তু আজ থেকে এই সাম্রাজ্য তাকে কেবল 'আলী' নামে চিনবে না; আজ থেকে সে একাডেমির সেই
'আকাশচেরা ক্যাডেট '
হিসেবে পরিচিত হবে।
[৩৭তম পর্ব সমাপ্ত]