Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪৩

November 22, 2026

11 views

ফাতিমা টলটলায়মান পায়ে হাসপাতালের সিঁড়িতে এসে দাঁড়াল। সে তার শরীরের অবশ হয়ে যাওয়া নূর-পথ গুলোকে জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করল, 


কিন্তু সেই বেগুনি ধোঁয়ার বিষ তার প্রতিটি নূরপথ ব্লক করে রেখেছে। 


তার চোখের সামনে তার প্রীয় বন্ধু আলী, আজ একটি ক্ষতবিক্ষত লাশের মতো লিচ-এর পায়ের নিচে পড়ে আছে। আলীর শরীর থেকে চুইয়ে পড়া রক্ত হাসপাতালের উঠানের পাথরকে লাল করে দিচ্ছে।


ফাতিমা নূর ছারাই নিজের পেশিশক্তি দিয়ে লড়াই করতে গেলো। 


কিন্তু ফাতিমার ঘুষি গুলো লিচের কালো ধোঁয়ার মতো শরিরের আর পার হয়ে গেলো। 


এতে লিচের কোন ক্ষতি হলোনা। 


সে পৈশাচিক ভংগিমায় হাসতে থাকলো। 


ফাতিমা বুঝতে পারলো সে এখন নিরূপায়। 


সে চাইলেও নিজেকে বা আলীকে রক্ষা করতে পারবে না। 


ফাতিমা কাঁদতে কাঁদতে লিচ-এর দিকে দুই হাত জোড় করল। 


"থামো! দোহাই তোমার, আলীকে ছেড়ে দাও! ও তো কেবল এক সাধারণ ক্যাডেট, ও তোমাদের কোনো ক্ষতি করেনি। 

তুমি আমাকে মারতে চাও তো? আমাকে নাও, আমার প্রাণ নাও, কিন্তু আলীকে বাঁচতে দাও!"


লিচটি আলীর মাথা থেকে পা সরিয়ে ফাতিমার দিকে ঘুরল। 

তার কণ্ঠ থেকে বের হওয়া হাসির শব্দ যেন নখের সাথে কাঁচ ঘষার মতো তীক্ষ্ণ।


"দেখো আলী! তাকিয়ে দেখো!" 


লিচটি আলীর চুল ধরে তাকে টেনে তুলল। 


"তোর সেই অহংকারী বন্ধু, সেই 'আইরন লেডি' আজ আমার সামনে হাতজোড় করছে! তার এই অসহায় মুখটা দেখার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করেছি।"


লিচটি ফাতিমার কাছে গিয়ে তার কঙ্কালসার নখ দিয়ে ফাতিমার কাঁধে এক দীর্ঘ আঁচড় কাটল। ফাতিমা যন্ত্রণায় চিৎকার করে উঠল। 


লিচটি থামল না; সে পৈশাচিক উন্মাদনায় ফাতিমার শরীরে একের পর এক গভীর ক্ষত তৈরি করতে লাগল। ফাতিমার শ্বেতশুভ্র হসপিটাল গাউনটি মুহূর্তে ভিজে উঠল তাজা লাল রক্তে।


"মরার আগে মানুষের আর্তনাদ শোনাটা আমার নেশা," লিচটি ফিসফিস করে বলল। 


লিচটি ফাতিমার  চুলে মুঠি দিয়ে ধরে তাকে আলীর সামনে টেনে আনল।


"দেখ আলী, তোর চোখের সামনেই আমি তোর এই প্রিয় বন্ধুকে ছিন্নভিন্ন করছি। তুই কিচ্ছু করতে পারবি না!"


আলীর দৃষ্টি এখন ঝাপসা। সে কেবল আবছাভাবে দেখছে ফাতিমার শরীর থেকে রক্ত ছিঁটকে এসে তার নিজের মুখে পড়ছে। 


ফাতিমার যন্ত্রণাকাতর মুখটি দেখে আলীর হৃদপিণ্ড যেন চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। সে তার শরীরের কোনো অংশই নাড়াতে পারছে না।

সে মনে মনে পরম করুণাময়ের কাছে ফরিয়াদ করতে লাগল:


"হে আল্লাহ, আমি তো এক এতিম, আমার কেউ নেই। আমি আজ মারা গেলে এই খিলাফতের কিছু যাবে আসবে না। কিন্তু ফাতিমা... ও এই রাজ্যের ভবিষ্যৎ, ও কোটি মানুষের ভরসা। 


হে আল্লাহ তুমি ফাতিমাকে রক্ষা করো বিনিময়ে আমার আত্মা কেড়ে নাও, তবু আমার বন্ধুকে রক্ষা করো!"


আলীর গাল বেয়ে রক্তের সাথে অশ্রু মিশে একাকার হয়ে গেল। তার শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে আসছে, হৃদস্পন্দন স্তিমিত। 


সে অনুভব করল তার আত্মা যেন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চারপাশ একদম অন্ধকার হয়ে এল।


আলী আর কিছুই শুনতে পেলোনা, সে আর কিছুই দেখতে পেলোনা। 


আলীর মনে হচ্ছে সে মারা যাচ্ছে। 


আলীর একাডেমির দিন গুলোর কথা মনে পড়ল। 


তার মনে পড়ল যখন প্রথমদিকে সবাই তাকে নূরহীন বলে তাচ্ছিল্য করছিলো, 

তখন একমাত্র ফাতিমা তাকে সাহস যুগিয়েছিলো। 


আলীর মনে পড়লো একাডেমির ক্যান্টিনে আয়িশা আর ফাতিমার সাথে দুষ্টামির স্মৃতি। 


তারপর মনস্টার হান্টিং এবং সারভাইভাল টেস্টে এর সময় তাদের টিমওয়ার্ক। 


ফাইনাল কম্পিটিশন এর আগে তাদের একসাথে যত প্রস্তুতি। 


সব কিছু কি তাহলে এভাবেই শেষ হয়ে যাবে? 


আলী কি তাহলে সেক্রেড আর্মির ইউনিফর্ম গায়ে দিতে পারবে না? 


আলী কি জেনারেলকে করা ওয়াদা পালন করতে পারবে না? 


আলী কি তাহলে ফাতিমাকে বাঁচাতে ব্যর্থ হবে? 


ফাতিমা? সে কি আজ মারা যাবে? 


হঠাৎ আলীর মস্তিষ্কের ভেতর এক প্রচণ্ড বিষ্ফোরণ ঘটল। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। 


আলীর সেই 'ভয়েড' বা শূন্যতা এখন আর কেবল নূর শুষে নিচ্ছে না; এটি মহাবিশ্বের গভীরতম অন্ধকারকে আহ্বান করছে।


আলীর চোখের মণি সম্পূর্ণ হারিয়ে গিয়ে সেখানে শুধু এক অগাধ কালো গহ্বর তৈরি হলো। তার শরীরের প্রতিটি ক্ষত থেকে লাল রক্তের বদলে নির্গত হতে শুরু করল ঘন কালো ধোঁয়া। সেই ধোয়া আলীর সব ক্ষত সারিয়ে তার শরীরকে পুনর্গঠন করছে। 


আলীর হাতে থাকা সেই জুলফিকার ব্রেসলেটটি এক অমানুষিক শব্দে ফেটে গেল। তার হাতের মুষ্টিতে ফিরে এল সেই

 ব্ল্যাক জুলফিকার।


তলোয়ারটি এখন আর কোনো ধাতুর তৈরি বলে মনে হচ্ছে না; এটি যেন ঘনীভূত এক অভিশাপ। তলোয়ারের ব্লেড থেকে কালচে আগুনের শিখা ঠিকরে বেরোচ্ছে।


লিচটি হঠাৎ থমকে গেল। সে অনুভব করল এক আদিম ভয়, যা সে তার এতো বছরের অস্তিত্বে কখনো পায়নি।


আলী মাটি থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মুভমেন্ট এখন আর মানুষের মতো নয়। সে কোনো কথা বলল না, কোনো চিৎকার করল না। সে কেবল তার শূন্য চোখ দুটি দিয়ে লিচ-এর দিকে তাকাল। 


সেই দৃষ্টিতে কোনো করুণা নেই, কোনো আবেগ নেই আছে শুধু এক প্রলয়ংকরী ধ্বংসের বার্তা।


পৃথিবীতে এমন এক শক্তির উদয় হয়েছে যা স্বর্গ আর মর্ত্যের মাঝখানের দেয়াল ভেঙে দিতে সক্ষম।


[৪৩তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login