Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪৪

November 22, 2026

13 views

আকাশের শেষ সীমানায় জেনারেল জুনাইদ তখন এক অমানুষিক লড়াইয়ে মত্ত। পাহাড়সম সেই জ্বলন্ত উল্কাটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে, আর জেনারেল তাঁর রক্তমাংসের দুই হাত দিয়ে সেই প্রলয়কে ঠেলে ধরেছেন।


তাঁর শরীরের প্রতিটি পেশি এখন ছিঁড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে। তপ্ত সীসার মতো ঘাম আর কপাল চিরে বের হওয়া রক্ত তাঁর দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে। 


যদি তিনি এখন নূর ব্যবহার করতে পারতেন, তবে এক মুহূর্তেই নিজের শরীরকে পুনর্গঠন করতে পারতেন। কিন্তু সেই বিষাক্ত ধোঁয়া তাঁকে সাধারণ এক বৃদ্ধে পরিণত করেছে।


"আর একটু... আর সামান্য একটু!" জেনারেল দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন। 


তাঁর হাড়ের মটমট শব্দ মহাকাশের শূন্যতায় প্রতিধ্বনিত হচ্ছে না । অবশেষে, নিজের জীবনের শেষ বিন্দু রক্তকণিকার শক্তি নিংড়ে দিয়ে তিনি উল্কাটিকে পৃথিবীর আকর্ষণ বলের বাইরে মহাশূন্যের গভীর অন্ধকারে ছুড়ে ফেলে দিলেন।


উল্কাটি বিদায় নিতেই জেনারেলের শরীর নিস্তেজ হয়ে পড়ল। তিনি মহাকাশের সেই নিস্তব্ধতায় ভেসে থাকতে থাকতে ফিরে গেলেন ১৮ বছর আগের সেই বিভীষিকাময় কালো রাতে।


সেই রাতে তিনি তাঁর প্রিয় পুত্রকে অর্থাৎ ফাতিমার বাবাকে হারিয়েছিলেন। 


নিজের চোখের সামনে নিজের রক্তকে শেষ হয়ে যেতে দেখার সেই যন্ত্রণা আজও তাঁর বুকে এক জীবন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে। 


খিলাফতের শ্রেষ্ঠ যোদ্ধা হয়েও সেদিন তিনি তাঁর সন্তানকে বাঁচাতে পারেননি।


পুত্রের নিথর দেহ যখন তিনি কোলে তুলে নিয়েছিলেন, তখন তাঁর একমাত্র সান্ত্বনা ছিল মায়ের গর্ভে থাকা ফাতিমা। সেই দিন থেকে ফাতিমা কেবল তাঁর নাতনী নয়, সে তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাঁর বংশের শেষ প্রদীপ।


জেনারেলের চোখে জল নেমে এল।

 তিনি মনে মনে বললেন, 


"ফাতিমা... তোর জন্যই তো আমি আজও এই ভারী বর্ম পরে দাঁড়িয়ে আছি। 


তুই না থাকলে এই ডিভাইন র‍্যাংক হাতিয়ার কে ধরবে?


হাজার বছর ধরে আমাদের বংশ যে এই সাম্রাজ্যের সুরক্ষা দিয়ে আসছে, সেই বীরত্বের ইতিহাস কি তবে আজ ধুলোয় মিশে যাবে?"


ফাতিমা এই রাজ্যের সবচেয়ে দামী রত্ন। সে কেবল একটি মেয়ে নয়, সে খিলাফতের ভবিষ্যৎ স্তম্ভ। জেনারেল জানেন, যদি আজ ফাতিমার কিছু হয়ে যায়, তবে খিলাফত-এ-আযম অনাথ হয়ে পড়বে। 


শত্রুরা জানত, এই বৃদ্ধ যোদ্ধাকে মারার চেয়ে ফাতিমাকে কেড়ে নেওয়া অনেক বেশি ফলদায়ক।


জেনারেলের শরীর এখন পৃথিবীর অভিকর্ষজ টানে নিচের দিকে দ্রুত নামছে। তাঁর সেন্স হারিয়ে যাচ্ছে।


"মা ফাতিমা... তোর দাদু তোকে একা রেখে যাবে না। ওই লিচ তোর গায়ে হাত দিতে পারবে না যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি!"



জেনারেল এখন বাতাসের চাবুক সহ্য করে উল্কার মতো মাটির দিকে আছড়ে পড়ছেন। তাঁর চোখের সামনে ভাসছে ফাতিমার ছোটবেলার সেই নিষ্পাপ মুখ, তার প্রথম স্পেয়ার ধরার সেই দিনটি।


বাতাসের প্রচণ্ড গর্জন ছাপিয়ে জেনারেলের ক্ষীণ কণ্ঠস্বর শুধু বিড়বিড় করল  


"আমি আসছি দাদুভাই... আমি আসছি।"


একাডেমির মাটিতে তখন রক্তের স্রোত বইছে। ধোঁয়ার আড়ালে আলী সেই ভয়ংকর কালো রূপ ধারণ করেছে। 


ঠিক সেই মুহূর্তে আকাশের মেঘ চিরে এক আগুনের গোলার মতো জেনারেল জুনাইদ মাটির দিকে ধেয়ে আসছেন। 


তিনি কি মাটিতে পড়ার আগে নিজেকে সামলাতে পারবেন? 


নাকি এই পতনেই শেষ হয়ে যাবে এক কিংবদন্তি?


হাসপাতালের আঙিনায় আলীর সেই শূন্য দৃষ্টি আর আকাশের এই পতন দুইয়ের মাঝে খিলাফতের ভাগ্য এক সুতোয় ঝুলছে।


[৪৪তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login