আকাশ থেকে এক জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো জেনারেল জুনাইদ আল-ফাতাহ্ এসে আছড়ে পড়লেন একাডেমির আঙিনায়।
এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো একাডেমি কেঁপে উঠল, মাটির বুকে তৈরি হলো এক বিশাল গর্ত।
ধুলো আর ধোঁয়ার কুণ্ডলী সরে যেতেই দেখা গেল জেনারেলের ক্ষতবিক্ষত দেহ।
তাঁর বর্ম ভেঙে চুরমার হয়ে গেছে, মুখ দিয়ে অবিরাম রক্ত ঝরছে।
জেনারেল অতি কষ্টে চোখ মেললেন। তাঁর দৃষ্টি পড়ল হাসপাতালের সামনের সেই রণক্ষেত্রের দিকে।
সেখানে তিনি দেখলেন আলীকে। না, সে আর আলী নেই।
তার সারা শরীর থেকে বের হওয়া সেই কুচকুচে কালো অরা যেন মহাকাশের কোনো কৃষ্ণগহ্বর থেকে উঠে আসা ধ্বংসলীলা।
জেনারেলের চোখের মণি স্থির হয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন,
"Now all of this makes sense..."
(এখন সবকিছুর অর্থ বোঝা যাচ্ছে)।
তিনি রক্তমাখা মাটি আঁকড়ে ধরে আবার বললেন,
"মাহমুদ... তুমি তবে তোমার বংশের প্রতিজ্ঞা রক্ষার জন্য পুরো মানবজাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে?
তুমি সেই দানবের সন্তানকে লুকিয়ে রেখেছ, যে ১৮ বছর আগে পুরো মানবজাতি ধংশ করে দিতে চেয়েছিলো ?
তুমি সেই শিশুকে জীবিত রেখেছ, যার মৃত্যুর কামনায় পুরো দুনিয়ার মানুষ এক হয়েছিল!"
জেনারেলের এই রহস্যময় কথাগুলোর মানে তখনো কেউ বুঝতে পারল না। কিন্তু তাঁর চোখের আতঙ্ক বলে দিচ্ছিল, আলীর শরীরে প্রবাহিত হচ্ছে এমন এক অভিশপ্ত রক্ত, যা এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
আলীর মধ্যে এখন কোনো মানবীয় চেতনা নেই। সে এখন কেবল এক সংহারক সত্তা।
তার হাতের সেই
ব্ল্যাক জুলফিকার
এখন লিচ-এর ধোঁয়াময় শরীরেও আঘাত করতে পারছে।
লিচ-এর যে 'ম্যাজিক রেজিস্ট্যান্স' ছিল, আলীর এই অন্ধকার অরা তাকে মোমের মতো গলিয়ে দিচ্ছে।
লিচ অবাক হয়ে গেলো
“এই ছেলে কে? একজন ক্যাডেট কিভাবে আমাকে আঘাত করতে পারে?লর্ড-১ এর পরিকল্পনা অনুযায়ী এই মুহূর্তে একাডেমির কারোরই আমাকে আঘাত করার ক্ষমতা থাকার কথা না।
এই ছেলে এই শক্তি কোথায় পেলো? একটু আগেওতো আমার পায়ের নিচে জীবন ভিক্ষা চায়ছিলো? “
শুরু হলো এক পৈশাচিক লড়াই।
আলী কোনো পরিকল্পনা ছাড়াই যন্ত্রের মতো লিচ-এর ওপর ঝাঁপিয়ে পড়ছে।
তার প্রতিটি মুভমেন্টে বাতাসের শব্দ রুদ্ধ হয়ে যাচ্ছে।
অন্যদিকে লিচ তার অভিজ্ঞতা ব্যবহার করে আলীর প্রতিটি আঘাত প্রতিহত করার চেষ্টা করছে।
লিচ অবাক হয়ে ভাবল,
"এই বাচ্চা ছেলের ভেতরে এই আদিম শক্তি এল কোত্থেকে? এটা তো কোনো সাধারণ নূর নয়!"
আলী একটি শক্তিশালী
'ভয়েড স্লাইস'
মারল যা লিচ-এর শরীরের এক অংশ ছিঁড়ে ফেলল। লিচ যন্ত্রণায় এক অমানুষিক চিৎকার করে উঠল।
জীবনে প্রথম লিচ ব্যাথা অনুভব করলো।
সে নিজেকে অক্ষয় ভাবতো কিন্তু আজকে একটি সামান্য ক্যাডেট তাকে মৃত্যুর ভয়ে কাপিয়ে দিচ্ছে।
লিচ বুঝতে পারল, সজ্ঞানে লড়াই করেও সে এই জ্ঞানহীন দানবের শক্তির কাছে পরাজিত হচ্ছে।
লিচ যখন দেখল সে সরাসরি আলীকে হারাতে পারবে না, সে তার শেষ মরণকামড় দেওয়ার সিদ্ধান্ত নিল।
সে তার সমস্ত অবশিষ্ট অশুভ শক্তিকে একীভূত করে একটি 'লাইফ-ড্রেনিং স্পিয়ার' তৈরি করল।
সে লক্ষ্য করল আলীর কোনো প্রতিরক্ষা নেই, সে কেবল আক্রমণ করতে জানে।
লিচ সেই বর্শাটি আলীর হৃদপিণ্ড লক্ষ্য করে ছুড়ে দিল।
ঠিক সেই মুহূর্তেই, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া জেনারেল জুনাইদ এক অলৌকিক শক্তিতে লাফিয়ে উঠলেন।
তিনি আলীর সামনে এসে নিজের শরীরকে ঢাল হিসেবে বাড়িয়ে দিলেন।
চ্চল্লাক!
সেই বিষাক্ত অন্ধকার বর্শাটি জেনারেলের বুক চিরে ওপারে চলে গেল।
আলীর জীবন বেঁচে গেল, কিন্তু খিলাফতের সূর্য আজ চিরতরে অস্তমিত হতে শুরু করল।
লিচ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল।
ঠিক সেই ক্ষণিক সুযোগে আলী তার ব্ল্যাক জুলফিকার দিয়ে লিচ-এর বুক সরাসরি দুই টুকরো করে ফেলল।
"নাআআআআ!"
এক আর্তচিৎকার করে লিচ-এর দেহটি ধুলোয় মিলিয়ে গেল।
লিচ মারা যেতেই একাডেমির সেই বিষাক্ত ধোঁয়া আর তার শত শত আনডেড ঘাতক মুহূর্তে ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল।
আকাশ পরিষ্কার হয়ে গেল।
চাদের শেষ আভা এসে পড়ল জেনারেলের রক্তভেজা মুখে।
আলী তার স্বাভাবিক রূপ ফিরে পেয়ে অচেতন হয়ে জেনারেলের পাশে লুটিয়ে পড়ল। ওদিকে ফাতিমাও শুরু থেকেই অজ্ঞান অবস্থায় পাশে পড়ে আছে।
জেনারেল জুনাইদ তাঁর শেষ নিঃশ্বাসটুকু নেওয়ার আগে ফাতিমাকে টেনে নিলেন। তাঁর কাঁপানো হাতটি ফাতিমার মাথায় রাখলেন। তিনি তাঁর সেই কিংবদন্তি
ডিভাইন র্যাংক হাতিয়ার বাত্তার
ফাতিমার নিস্তেজ হাতের ওপর রাখলেন এটিই ছিল উত্তরাধিকার হস্তান্তরের সেই মহিমান্বিত মুহূর্ত।
জেনারেল তাঁর মুখটি ফাতিমার কানের কাছে নিয়ে গেলেন।
খুব ক্ষীণ স্বরে তিনি কিছু একটা বললেন এমন এক সত্য, যা ফাতিমার পুরো জগত পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট।
ফাতিমার অবচেতন মন কি তা শুনতে পেল? সেটা সময়ই বলে দেবে।
এরপর, খিলাফতের শ্রেষ্ঠ যোদ্ধা, ফাতিমার প্রিয় দাদু এবং এই সাম্রাজ্যের শেষ আশা জেনারেল জুনাইদ আল-ফাতাহ্ চিরদিনের মতো চোখ বন্ধ করলেন।
শান্ত সন্ধ্যায়, জেনারেলের লাশের পাশে পড়ে রইল অজ্ঞান আলী আর ফাতিমা।
চারদিকে নিস্তব্ধতা, এক মহাযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এক নতুন এবং আরও ভয়ংকর ভবিষ্যতের বীজ আজ বপন করা হলো।
[৪৫তম পর্ব সমাপ্ত]