Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪৬(সিজন ১ শেষ পর্ব)

November 22, 2026

12 views

পরদিন যখন সূর্য উঠল, পুরো সাম্রাজ্য যেন এক শ্মশানে পরিণত হয়েছে। সেভেন পিলারের সদস্যরা উত্তর ও দক্ষিণ সীমান্তের সেই এস-র‍্যাঙ্ক মনস্টারদের দমনে সফল হয়েছে ঠিকই, কিন্তু সেই বিজয় কোনো আনন্দ বয়ে আনেনি।


খিলাফতের প্রধান দুর্গ, 

জেনারেল জুনাইদ আল-ফাতাহ্ আর নেই এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো খেলাফতে এক নিস্তব্ধ শোকে স্তব্ধ হয়ে গেল।

নিয়ম অনুযায়ী, খিলাফতের যে সেনাপতি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, তাঁর শেষ শয়ান হয় একাডেমির পবিত্র প্রাঙ্গণে। 


একাডেমির বিশাল ময়দান আজ কানায় কানায় পূর্ণ।


সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা সবাই এসেছেন এই শেষ বিদায়লগ্নে।


সেই ভয়াবহ রাতে হাসপাতালের সামনে ঠিক কী ঘটেছিল, তা সবার কাছে এক রহস্য।

সবাই ভাবছে জেনারেল জুনাইদ নিজেই তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে সেই শত্রুকে  খতম করেছেন।


আলী যে সেই রাতে এক ভয়ংকর অন্ধকার সত্তায় রূপান্তরিত হয়েছিল, তা কেউ দেখেনি। এমনকি আলী নিজেও যখন হাসপাতালে জ্ঞান ফিরে পেল, তার স্মৃতিতে কেবল অন্ধকারের এক বিশাল শূন্যতা ছাড়া আর কিছুই নেই।


জানাজা শেষে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, খলিফা এবং প্রভাবশালী আমীররা ফাতিমার কাছে গিয়ে সমবেদনা জানাতে লাগলেন।


ফাতিমা পাথর হয়ে দাড়িয়ে আছে, তার হাতে দাদুর সেই ডিভাইন র‍্যাংক হাতিয়ার বাত্তার এখন স্পিয়ারের রূপে আছে। 


আয়িশা তার বড় বোনের (সেভেন পিলারের সদস্য) ছত্রছায়ায় ফাতিমার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরার সুযোগ পেল।


কিন্তু আলী? 


সে ভিড়ের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। সে একজন সাধারণ ক্যাডেট, যার কোনো পরিচয় নেই, কোনো বংশমর্যাদা নেই। 

আভিজাত্যের এই দুর্ভেদ্য দেয়াল তাকে ফাতিমার কাছে গিয়ে একটি সান্ত্বনার শব্দ বলার সুযোগটুকুও দিল না।


হঠাৎ আকাশ ভেঙে প্রবল বৃষ্টি শুরু হলো। যেন প্রকৃতিও জেনারেলের প্রয়াণে অঝোরে কাঁদছে।


বৃষ্টির ঝাপটায় ভিড় পাতলা হয়ে এল।

আলী দূর থেকে দেখল ফাতিমা দাদুর কবরের পাশে হাঁটু গেড়ে বসে কাঁদছে। 


বৃষ্টির জল আর চোখের জল মিলে ফাতিমার চেহারাকে এক করুণ প্রতিমায় রূপান্তর করেছে।


আলী সেখানে গিয়ে দাঁড়ানোর সাহস পেল না। সে গাছের আড়ালে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল।


তার মনে হচ্ছিল, সে যদি আরও শক্তিশালী হতো, তবে হয়তো জেনারেলকে আজ মরতে হতো না।


হঠাৎ তার মাথার ওপর একটি বড় ছাতা এল। আলী তাকিয়ে দেখল সার্জেন্ট হাসান দাঁড়িয়ে আছেন। তাঁর চোখেও শোকের ছায়া, কিন্তু কণ্ঠস্বর আগের মতোই গম্ভীর।


"বীরদের মৃত্যুতে কাঁদতে নেই আলী," হাসান সামনের দিকে তাকিয়ে বললেন।


"তাঁরা মরে গিয়েও অমর হয়ে থাকেন তাঁদের কাজের মাঝে।


এই দুনিয়াটা আলো আর অন্ধকারের এক চিরন্তন রণক্ষেত্র। অন্ধকার সবসময় সুযোগ খুঁজবে তোমার প্রিয়জনকে কেড়ে নিতে, তোমার বন্ধুদের কাঁদতে বাধ্য করতে।"


আলী হাসানের দিকে ঘুরে দাঁড়াল। তার ভেজা চোখে এক নতুন অগ্নিশিখা জ্বলে উঠল। 


"স্যার, আমি আর দুর্বল থাকতে চাই না। আমি আরও শক্তিশালী হতে চাই। আমি এতটাই শক্তিশালী হতে চাই যেন কোনো অশুভ শক্তি কোনোদিন আমার বন্ধুর চোখে এক ফোঁটা জলও ঝরাতে না পারে।"


হাসান আলীর কাঁধে হাত রাখলেন।


 "শক্তিশালী হওয়ার পথটি অত্যন্ত একাকী এবং যন্ত্রণাদায়ক, আলী। তুমি কি প্রস্তুত?"


আলী শুধু একবার ফাতিমার কান্নাভেজা মুখের দিকে তাকাল, তারপর শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, 


"আমি প্রস্তুত।"


বৃষ্টির শব্দ ছাপিয়ে দূরে কোথাও একটি বজ্রপাত হলো। একাডেমির বিধ্বস্ত মিনার, জেনারেলের নতুন কবর এবং বৃষ্টির নিচে দাঁড়িয়ে থাকা এক নূরহীন বালক

এই দৃশ্যটিই যেন আগামীর এক ভয়ংকর বিপ্লবের সংকেত দিচ্ছে।


আলী জানে না তার রক্তে কী বইছে, সে জানে না ব্রিগেডিয়ার মাহমুদের সেই রহস্যময় প্রতিজ্ঞা কী ছিল।


সে জানেনা ১৮ বছর আগে কি হয়েছিলো। 


সে জানেনা তার বাবার পরিচয় কি। 


কিন্তু সে জানে, 

খিলাফত-এ-আযম এখন রক্ষকহীন, 

আর তাকেই হতে হবে সেই অদৃশ্য প্রাচীর।



[প্রথম সিজন সমাপ্ত]

এই গল্পের কমিক পড়তে ফেসবুকে

SNM WEB-NOVEL

লিখে সার্চ করুন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login