Poetry

আমি 

November 26, 2026

13 views

আমার চোখের সামনে আকাশ কিন্তু আমি দেখতে পাইনা,

আমার নাকের কাছে বাতাস তাও আমি গন্ধ পাইনা।

প্রতিবন্ধক দেয়াল না, দালান

না হয় হবে আমার ওই অবচেতন খামখেয়াল।

হৃদপিণ্ডের স্পন্দনের গতি

আর চারপাশ থেকে ছুটে আসা

অজস্র শব্দাবলীর সামঞ্জস্যে খোঁজার থেকে

এই খেয়ালি মন আর কতই বা খারাপ হতে পারে?

এখনো তো ফুল ফোটা বন্ধ হয় নি,

এখনো তো শ্বাস বন্ধ হয় নি,

এখনো তো বেদনার আকাশে কা কা শোনা যায়,

হোক শেষে দীর্ঘশ্বাস - তাও এখনো তো সময় কাটে যায়।

তবু,

আমার চোখের সামনে আকাশ কিন্তু আমি দেখতে পাইনা,

আমার নাকের কাছে বাতাস তাও আমি গন্ধ পাইনা।

পাইনা যা আমি চাইনা। 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login