যখন ভাবি লিখবো,
তুমি বলো, অল্প করে শিখবো।
আচ্ছা, এত সব শিখে কি হবে বলতো?
শিখে কি পারবো বাতাসের বেগ কিঞ্চিৎ কমাতে?
পারবো কি রোদ কে বলতে — একটুকু আঁচ কমাও না,
মন খারাপের বৃষ্টি হবে কি কোথাও, তোমার মন খারাপ হলে?
হয়তো এসব সত্য, হয়তো এসব হয়, হয়তো তুমি আছো এসবে …
কিন্তু, এ শব কি এইসব দেখে যেতে পারে? পেরেছে কখনো কোনদিন,
কিছুক্ষণ. ‘কিছু-ক্ষণ’ কে আর কজন ভেবেছে মনে ?
প্রেমের ভাবনা নয় শুধু, ধুধু প্রান্তরে ওরা ভালোবাসা খুঁজেছে …
খুঁজেছে শব্দহীন কোনো বিকেল শেষে ~ এক কাপ চা আলাপ।
হেঁটেছি তোমারই হাত ধরে, ভাবিনি কেন, দিয়েছি বাড়িয়ে হাত - অযুহাত না …
আজ অন্য হাতের জীবন্ত আঙুলগুলোতে জ্বলন্ত সিগারেট,
পুড়ছে ফুসফুস, মেঝেতে ছাই আর মৃত সিগারেটের কঙ্কাল -
তোমার কথা জানান দিয়ে স্পষ্ট হয়ে আছে।
এখন আর জানালার পাশে দাঁড়িয়ে দেখা হয় কি আকাশ ?
মনে পরে ?
সেদিন দুপুরে ছাইপাশ টেনে ইজি চেয়ারে বসেই তো
বলেছিলে, কি সব না-বলা কথা, ধোঁয়ার ঘোরের সেসব কথা
এখন মনে হচ্ছে না —শুধু মনে আছে আচ্ছন্ন ভাবের তোমাকে।
তুমি চলে গিয়ে বলে দিয়েছো— স্মৃতিগুলো টুকে রেখো মনের কোনো গহীন অরণ্যে,
যে অরণ্যে আধুনিক পা এখনো পড়েনি।
গাছের গোড়া আকাশ মেঘ ভেদ করে ছুঁয়েছে অন্য জগৎ, সে জগতে,
যে ঝর্ণার পাশের নদীর তীর ধরে আজও তুমি হাঁটছো,
গুনগুন করে গাইছো গান, আনমনে বলছো কত কথা।
ঝলমলে চাঁদ দেখছো হয়তো জোছনার ছলনাতে।
মনের ভেতরের অরণ্য'তে তুমি আছো, আমি জানি।
জানলে কি হবে?
কোন মহাপুরুষ আমাকে দেখাবে অরণ্যের পথ,
শেখাবে বিপদসংকুল সে পথে হাঁটা তথা বিচরণ …
কে বলে দেবে ~ রাতের সূর্য যেই আভা দেয় চাঁদে, সেই চাঁদ যে তোমার…
যে শিশিরের ছোঁয়া গাছে পড়ে, সে গাছ তোমার।
যে স্নিগ্ধ নগ্ন রোদ ঘুম থেকে জাগায়, সে স্নিগ্ধতা তুমি।
যে কবিতার অর্থ জানি নাকি জানি না —
সেই না-জানার অর্থ যে তুমি।
কোন মহাসত্তা কি আমাকে ধ্যান শেখাবে?
যুক্তিনির্ভর বিজ্ঞানের যুক্তিহীন কোন জগৎ দেখাবে?
সে যে ভালোবাসার ভালোলাগার পৃথিবী— অরণ্য আর সুনীল
আকাশের নিচে, সাগরের হাত ধরে স্রোতস্বিনী নদীর ঝরনার মলিন,
কোন এক বটবৃক্ষের নিচে শান্ত বসে তুমি হয়েছ কী তোমাতে বিলীন।
আমার আমাতে আমি কি করে পাব ~ সেই সব লাল-নীল ক্রোধ আর ভালোবাসার রং একই তবুতো অমিল।
আকাশের কত রং, কত মেঘের ছায়া— রং বদলে যায়, তবু নীল আকাশ এখনো দেখি,
দেখি কঠিন সহস্র নক্ষত্র তারা পুঞ্জ – দেখি ব্যাস্ত শহরের প্রাণহীন সব মানুষ।
তবে শহুরে ছন্দে কিছু পাখির দেখা মেলে, যদিও
সকালের ব্যস্ততা কাকেদের বেশি ~ কিছু নেড়ি কুকুর আছে রাস্তার - এখানে-ওখানে,
কিছু বিড়াল আছে এ-বাড়িতে ও-বাড়িতে।
কিছু পশুপ্রেমী মানুষের স্নেহ এখনো চোখে পড়ে।
পথে বেরুলে কিছু হাসিমুখ দেখি আজও।
কিছু ভালো আনন্দ আজও আছে আমাদের শহরে।
এসবের সব তুমি দিয়ে গেছো জানি
আজ অন্য কোথাও, অন্য কারো জন্য।
তুমি হাত বাড়িও…
দু-হাত বাড়িয়ে, বুক ভরিও