বাতাসের বাঁশির ছন্দে তাল থমকে যায়,
বাঁশির স্নিগ্ধ মায়া ~ তাল কোথায়?
তোমায় ডেকে হাহাকার ছড়ায় ~
কোথায়, কে, কবে, কি করে তোমায় পায়
তুমি আছো বসে অজানায়,
সুরের মূর্ছনায় জাগে কী পুনরায়,
তোমার বিশালতায় - পাই কি মায়ায়,
তুমি আছো তাই ~ বারবার সুরে হারাই বিষ্ময়তায়।
আজ স্পর্শের শিহরণ মেখে,
জেগে থেকে থেকে পথ এঁকে,
কল্পনার নির্ভিক দুরন্ত পথিক সেজে,
তোমাকেই বুঝি শেষ ভোরে
শিশির বিন্দুর জল অশ্রু হয়ে,
সিক্ত জগৎ জোছোনায়,
মাটির মাঝে ভিজে যখন হই একাকার,
তখনই'তো তুমি দিলে সাক্ষাৎ আড়ালের অজানার।