Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৮৫

November 26, 2026

9 views

(চার বছর আগে)


আলী রাজধানীতে চলে যাওয়ার পর রুস্তম একাকিত্ব কাটানোর জন্য নিজেকে সঁপে দিল মাটির সেবায়। তার পরনে তালি মারা লুঙ্গি, উদোম গা। রোদ পুড়ে তামাটে হয়ে যাওয়া কিশোর রুস্তম যখন অন্যের অনাবাদী জমিতে হাত রাখত, তখন এক অলৌকিক দৃশ্য তৈরি হতো।


জমির মালিক হাল ছেরে দিয়েছিলো সবাই ভেবেছিলো এই জমিতে ফসল ফলানো অস্বম্ভব। 


রুস্তম মাটির ওপর হাঁটু গেড়ে বসে তার হাতের তালু দিয়ে মাটির গভীরে নিজের উজ্জ্বল সবুজ রঙের  নূর বা মানা প্রবাহিত করল। 


দৃশ্যটা ছিল জাদুকরী মাটির নিচ থেকে যেন সবুজ প্রাণের স্রোত বয়ে গেলো। কয়েক সেকেন্ডের মধ্যে মাটি চিরে কচি চারা বেরিয়ে আসল। রুস্তম আলতো করে চারার পাতায় হাত বোলাল, আর চোখের পলকে সেই চারা লকলক করে বেড়ে উঠে ডালপালা মেলল।


জমির মালিক: (বিস্ময়ে অভিভূত হয়ে) এ তো অসম্ভব! এই জমিতে গত দশ বছরে ঘাসও গজায়নি, আর তুমি আধা ঘণ্টায় সেখানে ধানের শিষ ঝুলিয়ে দিলে? রুস্তম, তুমি তো সাধারণ নও বাপ।


গ্রামের মানুষ দেখল রুস্তমের ছোঁয়ায় মরা গাছও প্রাণ ফিরে পায়। যে ফসল ফলতে ছয় মাস লাগত, রুস্তম সেখানে মানা প্রবাহ করে মাত্র কয়েক সপ্তাহে সোনালি শস্যের হাসিতে মাঠ ভরিয়ে দিত। গ্রামের প্রতিটা কৃষক এখন রুস্তমের অপেক্ষায় থাকত।


সারা গ্রামজুরে রুস্তমের চাহিদা বেরে গেলো, সবাই নিজের অনাবাদি বা আবাদি জমিতে রুস্তমের “ফার্মিং টেলেন্ট” এর জাদু দেখানোর জন্য ডাকতো।


এবং এর পরিবর্তে ভালো অংকের পারিশ্রমিক দিতো।


দেখতে দেখতে অভাবের দিনগুলো রুস্তমের জন্য অতীত হয়ে গেল। দিনরাত পরিশ্রম আর তার বিশেষ 'ফার্মিং ট্যালেন্ট' ব্যবহার করে সে গ্রামের এক কোণে তার নিজের এক বিশাল জমি কিনে ফেলল।


অনাবাদি জমি হওয়ায় রুস্তম তা অনেক সস্তায় কিনেছিলো। কিন্তু তার সেই “ফার্মিং টেলেন্ট” দিয়ে সে সেখানে সে গড়ে তুলল এক স্বর্গরাজ্য। বিশাল বিশাল মিষ্টি কুমড়া, লাল টুকটুকে আপেল আর সুগন্ধি ধান যা সাধারণ ফসলের চেয়ে দ্বিগুণ বড় এবং সুস্বাদু।


সে তার ফসলগুলো বাজারের বাকি সবার চেয়ে অর্ধেক দামে গরীব মানুষের কাছে বিক্রি করতে শুরু করল।গ্রামের সবার কাছে রুস্তমের ফসলের চাহিদাও ছিলো প্রচুর। দেখতে দেখতে রুস্তম সফল কৃষকে পরিণত হয়েছে। 


কিন্তু রুস্তমের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসছিল।

একদিন নিঝুম দুপুরে রুস্তম যখন তার আম বাগানের একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল, তখন সে এক ক্ষীণ ফিসফিসানি শুনতে পেল।


গাছ: (বাতাসে পাতার মরমর শব্দের মতো) তৃষ্ণা... বড় তৃষ্ণা...আমাকে পানি দাও…


রুস্তম চমকে উঠে চারদিকে তাকাল। 


আশেপাশে কেউ নেই। সে আম গাছটির গায়ের ছালে হাত রাখল। এবার সে আরও পরিষ্কার শুনতে পেল গাছটি যেন তার সাথে কথা বলছে! গাছের শিরা-উপশিরায় বয়ে চলা রস আর মানার স্পন্দন সে নিজের হৃদপিণ্ডে অনুভব করতে লাগল।


রুস্তম: (বিস্মিত হয়ে) তোমরা কি কথা বলছো? আমি কি তোমাদের বুঝতে পারছি?


গাছ: আমাকে পানি দাও….  তৃষ্ণা..


রুস্তম দ্রুত গাছে পানি দিলো। 


গাছ: আহহ শান্তি… ধন্যবাদ মানুষ…  তোমার এই ঋন আমি মিষ্টি ফল দিয়ে শোধ করবো। 


রুস্তম অবাক হলো,সে এখন সব গাছের সাথে কথা বলতে পারছে। 


কোন গাছের পানি দরকার, কোন গাছে পোকামাকড় আক্রমন করেছে সব গাছগুলো নিজে থেকেই রুস্তমকে জানিয়ে দিচ্ছে। 


দিন যত যেতে লাগল, রুস্তম মানুষের চেয়ে গাছের সঙ্গ বেশি পছন্দ করতে শুরু করল। সে এখন স্পষ্ট বুঝতে পারে কোন গাছটি কষ্টে আছে, কোনটি সূর্যের আলোর জন্য হাহাকার করছে।



সে বুঝতে পারল, সে কেবল কৃষক নয়, সে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে।

তার বাগানের এখন ফলের ভারে ডাল নুয়ে থাকে।


সেই রাতে রুস্তম যখন ঘুমিয়ে ছিল, তখন তার ঘরের জানালার বাইরে থাকা পুরনো বটগাছটি যেন অদ্ভুতভাবে দুলে উঠল। গাছের ছায়াগুলো সাপের মতো লম্বা হয়ে রুস্তমের বিছানার দিকে এগিয়ে আসতে লাগল।


রুস্তম স্বপ্নে দেখছিল এক বিশাল অন্ধকার অরণ্য তাকে ডাকছে। সে জানত না, তার এই অসীম ট্যালেন্টই তাকে মানুষের জগৎ থেকে বিচ্ছিন্ন করে এক ভয়ংকর অভিশাপের দিকে ঠেলে দিচ্ছে।


রুস্তমের জীবনে যে এক কুৎসিত এবং বীভৎস কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে, তার সংকেত বয়ে আনছিল বনের দিক থেকে আসা সেই হিমশীতল হাওয়া।


(৮৫ পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login