মায়াপুরের বাজারে এখন থমথমে ভাব। রুস্তমের সুলভ মূল্যে টাটকা ফসল বিক্রি করাটা বাজারের বড় বড় লোভী ব্যবসায়ীদের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। দোকানের আড়ালে ফিসফিসানি বাড়ছে।
ব্যবসায়ী ১:এই ছোকরা তো আমাদের পথে বসিয়ে ছাড়বে! ওর জাদুকরী ফসলের জন্য আমাদের গুদামে মাল পচে যাচ্ছে। একে থামাতে হবে।
ব্যাবসায়ী ২: রুস্তমের ফসল আমাদের ফসলের তুলনায় সুস্বাদু কিন্তু দামে আমাদের অর্ধেক। তাহলে মানুষ আমাদের ফসল কেনো কিনবে?
আর ওই ছেলে জাদু মন্ত্র দিয়ে প্রতি সপ্তাহে নতুন ফসল ফলায়। মানে পুরো গ্রামের যত ফসল দরকার রুস্তম একাই যোগান দিতে পারে। এখন আমরা কি করবো?
না খেয়ে মরবো?
ব্যাবসায়ী ৩: রুস্তমকে অনেকবার বলেছি ফসলের দাম বাড়াতে অথবা ফসল আমার কাছে বিক্রি করতে। কিন্তু এই জেদি ছোকরা কারো কথা শুনেনা।
ব্যাবসায়ী ১: না এর একটা বিহিত করতে হবে, মানুষ যাতে রুস্তমের ফসল আর না কিনে সেই ব্যাবস্থা করতে হবে।
আমাদের বাচতে হলে সকল ব্যাবসায়ী এক হয়ে রুস্তমের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে।
শুরু হলো বিষাক্ত এক খেলা। সারা গ্রামে রটিয়ে দেওয়া হলো রুস্তমের ফসলে পৈশাচিক জাদু আছে, এগুলো খেলে মানুষ অকালে মারা যাবে। সহজ-সরল গ্রামবাসীদের মগজ ধোলাই করা হলো।
একদিন রুস্তম যখন বাজারে তার ফসলের ঝুড়ি নিয়ে এল, একদল উত্তেজিত মানুষ তাকে ঘিরে ধরল।
গ্রামবাসী: তুই আমাদের বিষ খাওয়াচ্ছিস! শয়তানের উপাসক!
রুস্তম: কি বলছেন এইসব? আমিতো এই ফসল আমার বাগানে ফলিয়েছি। আমি কেনো আপনাদের বিষ খাওয়াবো?
গ্রামবাসী: চুপ কর শয়তান। তর ফল খেয়ে সেইদিন এক বৃদ্ধ মারা গেছে। আর আমরা নিজের চোখে দেখেছি তুই গাছের সাথে কথা বলিস।
রুস্তম: আপনি যার কথা বলছে সে বৃদ্ধ ছিলো, একদিন তো তাকে মরতেই হবে। আর হ্যা গাছের সাথে আমি কথা বলি কারন আমি গাছের কথা শুনতে পাই।
গ্রামবাসী: দেখেছেন আগেই বলেছিলাম এই ছেলে পাগল, উন্মাদ। গাছ নাকি এর সাথে কথা বলে। একে ছারবেন না। একে পিটিয়ে গ্রাম ছাড়া করুন।
মুহূর্তের মধ্যে শুরু হলো গণপিটুনি। রুস্তমের আদরের ফসলগুলো ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। লাথি আর লাঠির আঘাতে রুস্তমের শরীর রক্তাক্ত হলো। সে আর্তনাদ করে বলতে চাইল
"আমি তো তোমাদের ভালো চেয়েছিলাম..."
কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। সেদিন থেকে রুস্তম মানুষের ওপর বিশ্বাস হারিয়ে তার বাগানের চার দেয়ালের ভেতর নিজেকে বন্দি করে নিল। তার একমাত্র সঙ্গী হলো সেই নির্বাক গাছগুলো, যাদের কান্না সে এখন স্পষ্ট শুনতে পায়।
“ চিন্তা করোনা রুস্তম, তুমিতো আমাদেরই একজন। “
রুস্তম তার বাগানের সবচেয়ে প্রিয় আম গাছটির গুঁড়িতে মাথা দিয়ে বসে ছিল। হঠাৎ জিপের হর্ন আর যান্ত্রিক করাতের কর্কশ শব্দে বাতাস ভারী হয়ে উঠল।
সরকার থেকে নোটিশ এসেছে নতুন হাইওয়ে বানানোর জন্য রুস্তমের এই জমিটুকু দরকার। একদল লোভী কন্ট্রাক্টর আর গুন্ডা বাহিনী এসে হাজির হলো।
কন্ট্রাক্টর: এই যে ছোকরা, দলিলে সই কর। অনেক টাকা পাবি। জায়গাটা খালি কর, কাল থেকে এখানে বুলডোজার চলবে।
রুস্তম পাগলের মতো দাঁড়িয়ে গেল। তার দুচোখে জল।
রুস্তম: টাকা দিয়ে আমি কী করব? এই গাছগুলো আমার বন্ধু, আমার পরিবার। ওরা আমার সাথে কথা বলে! আপনারা ওদের কাটতে পারেন না। ওদের কাটলে আমি মরে যাব!
কনট্রাকটর: তুই কি পাগল নাকি? গাছ তর পরিবার মানে? বারাবাড়ি কম কর। আশেপাশের সবাই নিজেদের জমি আমাদের কাছে বিক্রি করেছে। তুইয়ো বিক্রি করে দে যা টাকা পাবি তা দিয়ে আরো ভালো আর উর্বর জমি কিনতে পারবি। তখন নতুন করে ফসল ফলাবি। সব দিক থেকে তরই লাভ।
রুস্তম: কিন্তু এখানের গাছগুলোর কি হবে?
কনট্রাকটর: এগুলো কেটে এখানে রাস্তা বানানো হবে।
রুস্তম: মানে আপনি আমার গাছগুলোকে হত্যা করবেন? এটা আমি কখনোই হতে দেবোনা।
কনট্রাকটর: হত্যা মানে? আমিকি মানুষ কাটার কথা বলছি নাকি?
রুস্তম: মানুষের জীবন আছে তেমনি গাছেরো জীবন আছে। এই গাছগুলো আমার সাথে কথা বলে। তারা আমার পরিবার। আমার পরিবারকে হত্যা করতে হলে আপনাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে।
কনট্রাকটর: আরেহহ! এই ছোকরা তো দেখছি পাগল। এই এটাকে ধর এর সাথে কথা বলে সময় নষ্ট করতে পারবোনা।
কন্ট্রাক্টরের ইশারায় রুস্তমকে মাটিতে ফেলে বুট জুতো দিয়ে থেঁতলানো হলো। তার হাত মুচড়ে ধরে জোর করে দলিলে সই নেওয়া হলো। রুস্তম মাটির ওপর পড়ে গোঙাচ্ছিল, তার চোখের সামনেই শুরু হলো পৈশাচিকতা। যান্ত্রিক করাত দিয়ে তার পরম বন্ধু সেই গাছগুলোকে কাটা শুরু হলো।
গাছগুলো: (রুস্তমের কানে আর্তনাদ করে উঠল) রুস্তম... বাঁচাও... আমাদের ডাল ছিঁড়ে যাচ্ছে... আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে!
রুস্তম মাটির ওপর হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে চাইল, কিন্তু তাকে আবার লাথি মেরে দূরে ফেলে দেওয়া হলো।
বিশাল এক একটি প্রাচীন গাছ যখন ধপাস করে মাটিতে আছড়ে পড়ছিল, রুস্তমের মনে হচ্ছিল তার নিজের শরীরটা কেউ টুকরো টুকরো করে কাটছে। গাছের ডাল থেকে নির্গত সাদা কষগুলো রুস্তমের কাছে মনে হচ্ছিল রক্ত।
সে আকাশের দিকে মুখ করে এক বুক ভাঙা চিৎকার দিল যে চিৎকার কোনো মানুষ শোনেনি, কেবল প্রকৃতি শুনেছিল।
রক্তাক্ত এবং আধমরা অবস্থায় রুস্তমকে বনের এক কোণে ফেলে দিয়ে গেল কন্ট্রাক্টরের লোকেরা। বৃষ্টির ঝাপটায় রুস্তমের রক্ত মাটির সাথে মিশে যাচ্ছিল। তার ভেতরে এখন আর কোনো মমতা নেই, কোনো ভালোবাসা নেই। আছে কেবল এক আকাশ সমান ঘৃণা মানুষের প্রতি ঘৃণা, এই সভ্যতার প্রতি ঘৃণা।
রুস্তম: (অস্ফুট স্বরে) মানুষ... তোমরা কেউ বাঁচার যোগ্য নও... তোমরা প্রাণের ভাষা বোঝো না…
বনের গাছগুলো যেন রুস্তমের এই ঘৃণাকে অনুভব করল। শত শত কালো লতা মাটি চিরে বেরিয়ে এসে রুস্তমের ক্ষতবিক্ষত শরীরকে জড়িয়ে ধরল। তারা রুস্তমকে পরম মমতায় তাদের ভেতর টেনে নিল। রুস্তমের নূর তখন কালো কুয়াশার মতো বিষাক্ত হয়ে উঠল। তার মানবীয় অস্তিত্ব মরে গিয়ে সেখানে জন্ম নিল এক আদিম ক্ষোভ ড্রুইড ডিমন। সে এখন আর মানুষের বন্ধু নয়, সে বনের ঘাতক।
(ফ্ল্যাশব্যাক সমাপ্ত)
গুহার ভেতরে অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। আলীর সামনে দাঁড়িয়ে থাকা সেই বীভৎস ড্রুইড ডিমন রুস্তমের চোখ থেকে সবুজ আলোর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল।
রুস্তম (ডিমন): আলী... দেখ, মানুষের সমাজ আমাকে কী দিয়েছে। তারা আমার স্বপ্ন কেড়ে নিয়েছে, আমার প্রাণ কেড়ে নিয়েছে। এখন আমিই এই বনের রাজা। যে হাত আমার গাছ ছুঁয়বে, সেই হাত আমি ছিঁড়ে ফেলব। তুই কি এখনও ওই মানুষের পক্ষ নিবি আলী?
আলী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার শৈশবের বন্ধু রুস্তমের এই পরিণতির দায় কার? সে কি এই দানবকে আক্রমণ করবে, নাকি তার বন্ধুকে এই নরক থেকে মুক্ত করবে?
(৮৬ তম পর্ব সমাপ্ত)