Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৯৬(সিজন ২ শেষ পর্ব)

November 27, 2026

5 views

আলী আর রুস্তম দুজনই ক্ষতবিক্ষত। তাদের চারপাশের বাতাস নিস্তব্ধ। একে অপরের চোখের দিকে তাকিয়ে তারা যেন বর্তমানের এই বিভীষিকা ভুলে কয়েক বছর আগের মায়াপুরে ফিরে গেছে।


চোখ বন্ধ করলেই আলী দেখতে পায়, এতিমখানার সেই ছোট ঘরটা। যেখানে রুস্তম তার একমাত্র ছেঁড়া কাঁথাটা আলীর গায়ে জড়িয়ে দিয়ে নিজে শীতে কাঁপত।


তারা দুজনে মিলে গাছের নিচে বসে শপথ করত, বড় হয়ে তারা দুজনেই ‘নূরযোদ্ধা’ হবে। রুস্তম সবসময় বলত, "আলী, তুই হবি তলোয়ার, আর আমি হবো তোর ঢাল।"


আজ সেই ঢাল আর তলোয়ার একে অপরের রক্ত পিপাসু। পরিস্থিতি তাদের এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে একজনের বেঁচে থাকা মানে অন্যজনের পরাজয়।



হঠাৎ রুস্তমের ড্রুইড শরীরে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা দিল। সে এক বীভৎস চিৎকার দিয়ে তার লতানো হাতটি চাবুকের মতো আলীর দিকে ছুড়ে মারল। 


আলীর যোদ্ধা রিফ্লেক্স মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল। সে কোনো কিছু চিন্তা করার আগেই তার হাতে থাকা জুলফিকার তলোয়ারটি সজোরে রুস্তমের বুকের ঠিক মাঝখানে (কোরে) গেঁথে দিল।


নীল আলোর এক তীব্র বিচ্ছুরণ ঘটল। রুস্তম নিথর হয়ে গেল। 


কিন্তু হুশ ফেরার পর আলীর পায়ের নিচ থেকে পৃথিবী সরে গেল।


সে দেখল, রুস্তমের সেই লতানো হাতটি আলীকে আঘাত করতে আসেনি, বরং আলীর ঠিক পেছনে লুকিয়ে থাকা সেই হান্টারদের বুকে আমূল বিঁধে গেছে, যে আলীকে পেছন থেকে মারতে উদ্যত হয়েছিল।


আলী: (স্তব্ধ হয়ে) রুস্তম... তুই... তুই আমাকে বাঁচালি?


আসলে রুস্তম আলীকে আক্রমণ করেনি, সে তার শেষ শক্তিটুকু দিয়ে আলীকে পেছন থেকে আসা মৃত্যু থেকে রক্ষা করেছে। আর সেই একই সময়ে, আলী তার একমাত্র বন্ধুটির হৃদপিণ্ড জুলফিকার দিয়ে এফোঁড় ওফোঁড় করে দিয়েছে।



আলী কাঁপতে কাঁপতে জুলফিকারের বাঁট ছেড়ে দিল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। রুস্তমের ড্রুইড শরীরের সেই শক্ত আবরণগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।


রুস্তম এখন আর দানব নয়, সে এখন কেবল সেই পুরনো কিশোর রুস্তম যার শরীর রক্তে ভিজে লাল হয়ে গেছে। আলী তাকে কোলে তুলে নিল।


আলী: (চিৎকার করে) না! রুস্তম! চোখ খোল! আমি এটা কী করলাম? কেন তুই আমাকে সরালি না?


রুস্তম ধীরে ধীরে চোখ মেলল। তার মুখে সেই চেনা নির্মল হাসি, যা সে চার বছর আগে এতিমখানার বিদায়বেলায় দিয়েছিল।


রুস্তম: (অস্ফুট স্বরে) কাঁদিস না পাগল... তুই আমাকে ক্যাপ্টেন সাজিদের হাত থেকে বাঁচিয়েছিলি না একটু আগে? তোর সেই ঋন শোধ করলাম মাত্র।


হ্যা রুস্তম আলীর সকল ঋন পরিশোধ করেছে কিন্তু আলী? 


আলী হাউমাউ করে কাঁদতে লাগল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন রুস্তম নিজের  টিকিটটা আলীর হাতে তুলে দিয়ে বলেছিল 


"তুই যা আলী, নূরযোদ্ধা হওয়ার স্বপ্নটা তুই সত্যি কর।" 


আলী আজ বুঝতে পারছে, যদি রুস্তম সেদিন সেই টিকিটটা না দিয়ে নিজে রাজধানীতে যেত, তবে সে আজ নূরযোদ্ধা হতো। তাহলে রুস্তম  ড্রুইড ডিমনে পরিণত হতনা এবং আজ মারাও যেতোনা। রুস্তম আলীকে জীবন দিয়েছিল, স্বপ্ন দিয়েছিল, আর আজ নিজের বুক পেতে দিয়ে আলীর জীবন রক্ষা করল।


এই ঋন শোধ করার কোনো সুযোগ আলী আর কোনোদিন পাবে না।


আলী: রুস্তম! কথা বল! আমি তোকে নিয়ে যাব, আমি তোকে সারিয়ে তুলব!


আলী আকাশের দিকে তাকিয়ে এক গগনবিদারী চিৎকার দিল। সেই চিৎকারে পুরো শায়খুল আরণ্য কেঁপে উঠল, বনের পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে গেল। কিন্তু রুস্তমের হাতটা ধীরে ধীরে আলীর হাতের ওপর থেকে শিথিল হয়ে ঘাসের ওপর পড়ে গেল।


রুস্তম শান্তিতে চোখ বন্ধ করল। সে আর ড্রুইড ডিমন নয়, সে এখন মায়াপুরের সেই অমর বন্ধু।


দূর থেকে আয়িশাকে দেখা গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এই ট্র্যাজেডি দেখছে।


আজ রণক্ষেত্রে আলী বিজয়ী হয়ে দাঁড়িয়ে থাকলেও, রুস্তমের সেই নিঃস্বার্থ বন্ধুত্ব জিতে গেল চিরতরে।


বাতাসে বনের পাতাগুলো ঝরছে, যেন তারা তাদের রাজাকে বিদায় জানাচ্ছে। আলী রুস্তমের নিথর দেহটা জড়িয়ে ধরে নিস্তব্ধ পাহাড়ে বসে রইল।


(সিজন ২ সমাপ্ত) 


(সিজন ৩: প্রতিশোধ) খুব তারাতাড়ি আসবে 


এই গল্পের কমিক পড়তে ফেসবুকে SNM WEB-NOVEL অথবা আলী নূরহীন যোদ্ধা লিখে সার্চ করুন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login