Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৯৫

November 26, 2026

5 views

ফাতিমা বনের লতাপাতা সরিয়ে দ্রুত পায়ে আলী আর আয়িশাকে খুঁজছে। তার কপালে চিন্তার রেখা, হাতে ধরা তলোয়ারের বাঁট। 


হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দ ছাপিয়ে এক পৈশাচিক হাসির শব্দ ভেসে এল। সামনের একটি বিশাল বটগাছের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে এল সেই এ-র‍্যাংক হান্টার দলের লিডার। 


তার বিশাল দেহ, কাঁধে একটি ভারী এবং রক্তমাখা তলোয়ার।


হান্টার লিডার: (শয়তানি হাসি দিয়ে) বৃথাই খুঁজছ খুকি! তোমার ওই ছোকরা বন্ধু আর ওই কাঠের রাক্ষসটাকে মারার জন্য আমার চারজন সাগরেদ ইতিমধ্যে পৌঁছে গেছে। আর ম্যানেজার আমাকে পাঠিয়েছে তোমার সুন্দর মুখটা চিরদিনের মতো বন্ধ করে দিতে।


ফাতিমা স্থির হয়ে দাঁড়াল। তার চোখে আগুনের আভা।


ফাতিমা: ম্যানেজার? তোমরা কি ইচ্ছা করেই এই গণহত্যা করছো? 


হান্টার লিডার: গণহত্যা  নয় খুকি, ব্যবসা! এই হাইওয়ের কথা যারা জানে, তাদের সবাইকে আজ এই জঙ্গলের মাটির নিচে চাপা পড়তে হবে। কোনো সাক্ষী থাকবে না।


কথা শেষ হওয়ার আগেই হান্টার লিডার তার বিশালাকার তলোয়ার নিয়ে ফাতিমার ওপর ঝাঁপিয়ে পড়ল।


হান্টারের প্রতিটি আঘাত পাহাড়ের ধসের মতো ভারী। ফাতিমা তার সাধারণ তলোয়ার দিয়ে সেই আঘাত ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিটি সংঘর্ষে তার হাত ঝিনঝিন করে উঠছে। 


হান্টার লিডার অত্যন্ত দক্ষ; সে ফাতিমার পায়ের নিচে ধুলো উড়িয়ে দিয়ে এক প্রচণ্ড লাথি মারল।


ফাতিমা ছিটকে গিয়ে একটি গাছের ওপর আছড়ে পড়ল এবং তার হাতের তলোয়ারটি ভেংগে দুই টুকরো হয়ে গেলো।


হান্টার লিডার ধীরে ধীরে এগিয়ে এল। তার তলোয়ারের ফলা মাটিতে ঘষতে ঘষতে এক কর্কশ আওয়াজ তুলছে।


হান্টার লিডার: বিদায়, লড়াকু মেয়ে! শুনেছি তোমাদের মতো আদর্শবাদী সৈনিকদের রক্ত মাটিতে পড়লে মাটি পবিত্র হয়ে যায়। 



ফাতিমা উঠে দাঁড়াল। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। সে তার ঠোঁটের কোণের রক্ত মুছে হান্টারের চোখের দিকে তাকাল।


ফাতিমা: (শান্ত স্বরে) তুমি কি জানো? আমি একাডেমিতে সবসময়ই তলোয়ার দিয়ে লড়াই করতাম কারণ আমি প্রতিপক্ষকে একটু সুযোগ দিতে চেয়েছিলাম। 


আমি প্রায় সব ধরনের হাতিয়ার চালাতে পারি, কিন্তু আমার আত্মা মিশে আছে  এক অন্য হাতিয়ারের সাথে। আমি কোনোদিন একাডেমিতে সেটা ব্যবহার করিনি কারণ আমি ওটা হাতে নিলে প্রতিপক্ষ ১০ সেকেন্ডও টিকতে পারে না।


ফাতিমা তার ডান হাতটি শূন্যে প্রসারিত করল। মুহূর্তের মধ্যে বনের আকাশ কালো হয়ে এল এবং এক তীব্র সোনালি বিদ্যুৎ চমকে উঠল। ফাতিমার হাতে আলোর ঝলকানি দিয়ে আবির্ভূত হলো তার ডিভাইন র‍্যাংক হাতিয়ার  ‘বাত্তার’ (Battar)।

মুহূর্তের মধ্যে সেটি একটি দীর্ঘ, রূপালী এবং দীপ্তিময় স্পিয়ার (Spear) বা বর্শার রূপ নিল। সেই বর্শার ফলা দিয়ে বয়ে যাচ্ছিল কাঁচা সোনার মতো উজ্জ্বল অরা।


ফাতিমা: চাইলে গর্ভ করতে পারো, কারন তুমিই প্রথম প্রতিপক্ষ যার বিরুদ্ধে আমি খেলাফতের এবং আমার বংশের গৌরব ডিভাইন র‍্যাংক হাতিয়ার “বাত্তার” ব্যবহার করছি। 


হান্টার লিডার এক মুহূর্তের জন্য থমকে গেল, 


হান্টার: “বাত্তার” তুমিকি তাহলে জেনারেল জুনাইদ আল-ফাতাহ এর নাতনী? 


ভুল হয়ে গেছে, আগে জানলে এই ঝামেলায় জরাতাম না। 

কিন্তু কিছু করার নেই, এখন তোমাকে মরতেই হবে। 



সে আবার গর্জন করে তেড়ে এল।


হান্টার লিডারের তলোয়ার যখন ফাতিমার মাথার ওপর নামতে যাচ্ছিল, ফাতিমা স্রেফ এক আঙুলে বর্শাটি ঘোরাল। বর্শার ঘূর্ণনে তৈরি হওয়া বাতাসের চাপেই হান্টার লিডার পিছিয়ে গেল। ফাতিমা এবার বিদ্যুৎবেগে নড়ল সেটি কোনো মানুষের মুভমেন্ট ছিল না, যেন আলোর এক রেখা।


এক সেকেন্ড! ফাতিমা বর্শার পেছনের অংশ দিয়ে হান্টারের পেটে আঘাত করল।


দুই সেকেন্ড! বর্শার ফলা হান্টারের তলোয়ারকে এক নিমেষে দুই টুকরো করে ফেলল।


দশম সেকেন্ড হওয়ার আগেই ফাতিমা তার বর্শাটি এক পূর্ণ বৃত্তে ঘোরালো। বর্শার ডগার সোনালি অরা এক বিধ্বংসী তরঙ্গের মতো হান্টার লিডারের শরীরকে স্পর্শ করল।


ফাতিমা: (দৃঢ় কণ্ঠে) তোমার সময় শেষ।


এক প্রচণ্ড বিস্ফোরণ আর সোনালি আলোর ঝিলিক! হান্টার লিডার কোনো আর্তনাদ করারও সুযোগ পেল না। তার শক্তিশালী বর্ম আর শরীর সেই ডিভাইন র‍্যাংক হাতিয়ারের আঘাতে মাঝখান থেকে দুইভাগ হয়ে গেল। 


বনের সেই অংশটি এখন একদম নিস্তব্ধ। ফাতিমা তার বর্শাটি মাটিতে ঠেকিয়ে দাঁড়াল, তার সারা শরীর থেকে যেন এক অপরাজেয় যোদ্ধার তেজ বিচ্ছুরিত হচ্ছে।


বর্শার আলোয় ফাতিমার ছায়া অনেক লম্বা হয়ে পড়েছে। সে বনের গভীরে যে লড়াই চলছে সেদিকে তাকাল।

  

আলী আর রুস্তম কি সেই চার হান্টারের মোকাবিলা করতে পারবে?


(৯৫ তম পর্ব শেষ)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login