Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৯২

November 26, 2026

4 views

রুস্তম তখনো ড্রুইড ফর্মে বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের বেগে ছুটে বেড়াচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে লতাগুল্মগুলো সাপের মতো গর্জন করছে। 


রুস্তমের মনে শুধু সেই দৃশ্যটা ভাসছে তার তিল তিল করে গড়ে তোলা বাগান যান্ত্রিক করাতের নিচে ধুলোয় মিশে গেছে। তার কাছে প্রতিটি গাছ ছিল এক একজন সঙ্গী, আর মানুষরা হলো তাদের হত্যাকারী।


আলী হন্তদন্ত হয়ে রুস্তমের পিছু ছুটছে। সে লতাপাতার আঘাতে ক্ষতবিক্ষত, পোশাক ছিঁড়ে গেছে, কিন্তু তার লক্ষ্য স্থির। সে জানে ক্যাপ্টেন সাজিদ কতটা ভয়ংকর হতে পারেন।


আলী: (চিৎকার করে) রুস্তম! থাম বন্ধু! কেন তুই বুঝতে পারছিস না? তুই না থামলে ক্যাপ্টেন তোকে কোনোভাবেই ছাড়বেন না! তিনি তোকে মেরে ফেলবেন রুস্তম!


রুস্তম এক মুহূর্তের জন্য থামল। তার কাঠের মতো শক্ত অবয়ব থেকে এক যান্ত্রিক অট্টহাসি বেরিয়ে এল।


রুস্তম: (গম্ভীর স্বরে) মেরে ফেলবে? মানুষ তো আমাকে বহু আগেই মেরে ফেলেছে আলী। আমার আত্মা তো মরে গেছে সেদিনই, যেদিন আমার বন্ধুদের রক্ত এই মাটিতে মিশেছে। এখন শুধু প্রতিশোধ বাকি!


আলী: (কাঁপা স্বরে) প্রতিশোধ দিয়ে কী হবে রুস্তম? তুই দানব হয়ে যাচ্ছিস! আমি তোকে নিয়ে আগের মতো এতিমখানায় ফিরে যেতে চাই। দোহাই লাগে তোর, ক্যাপ্টেন আসার আগে তুই শান্ত হ! নতুবা আমি তোকে আর রক্ষা করতে পারব না!


রুস্তম আলীর কথাকে পাত্তা না দিয়ে আবার বনের গভীরে মিলিয়ে গেল। আলী সেখানে দাঁড়িয়ে অসহায়ভাবে আকাশের দিকে তাকাল। সে জানে না কীভাবে এই অসম লড়াই বন্ধ করবে।


অপরদিকে,


আমিরের লোক এসে যখন কাজ বন্ধের নোটিশ দিল, ম্যানেজারের মুখ তখন চুন হয়ে গেল।


ম্যানেজারঃ আমাদের ইঞ্জিনিয়ার আর সার্ভেয়াররা কি ঘুমিয়ে ঘুমিয়ে ম্যাপ বানাচ্ছিলো? এত বড় ভুল তারা করলো কিভাবে? এই ভুলের খবর যদি রাজধানী যায় তাহলে আমাদের লাইসেন্স তো বাতিল হবেই সাথে আমাদের জেল জরিমানাও হতে পারে। 


ম্যানেজার অফিসের ভেতরে বসে থাকা পাচজন ভয়ংকর মানুষের দিকে তাকাল। তারা হলো ‘এ-র‍্যাংক হান্টার’।


টাকার বিনিময়ে তারা যেকোনো মনস্টার বা মানুষকে নিশ্চিহ্ন করতে পারে।


ম্যানেজার: (দাঁতে দাঁত চেপে) শোনো, তোমাদের যা অফার করেছিলাম, তার তিনগুণ অর্থ দেব। কিন্তু শুধু ওই রাক্ষসকে মারলে হবে না। ওই ‘সেক্রেড আর্মি’র সদস্যদেরো খতম করতে হবে। কোনো সাক্ষী থাকা চলবে না! এই প্রজেক্টের ব্যাপারে যেন বাইরে কেউ মুখ খুলতে না পারে।


হান্টারদের নেতা তার বিশালাকার তলোয়ারে ধার দিতে দিতে শয়তানি হাসি হাসল।


হান্টার লিডার: চিন্তা কোরো না ম্যানেজার। জংগলে মনস্টারের আক্রমণে সোলজারদের মৃত্যু হওয়াটা খুব সাধারণ ঘটনা। আজ রাতে এই অরণ্য শুধু রক্তের স্বাদ পাবে।


অপরদিকে,


অবশেষে আলী রুস্তমকে কোণঠাসা করতে পারল। রুস্তম এক খাড়া ঢালে দাঁড়িয়ে আছে। আলী বড় বড় দম নিচ্ছে, তার ম্যাজিক গ্লাভসটি থেকে হালকা নীল আভা বের হচ্ছে।


আলী: রুস্তম, আমার দিকে তাকা। আমি আলী! তোর সেই বন্ধু। তুই যদি আজ আত্মসমর্পণ না করিস, তবে সাজিদ স্যার যখন ফিরবেন, তিনি তোকে এক মুহূর্ত সময় দেবেন না। আমি তোকে মরতে দিতে পারি না বন্ধু!


রুস্তম: (আলীর দিকে ঘুরে) তুই তো মানুষের পক্ষে লড়াই করছিস আলী। তুই নূরযোদ্ধা হয়েছিস। তোর হাতে নূর, আর আমার হাতে আছে এই গাছগুলোর হাহাকার। আমাদের পথ এখন আলাদা। আমাকে বাধা দিতে আসিস না, তাহলে হয়তো আমি নিজের অজান্তেই তোকে আঘাত করে বসব।


(৯২ তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login