Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৮৮

November 26, 2026

5 views

থানার ভেতরটা এখন অস্বাভাবিক শান্ত। বাইরের কুয়াশা তখনও কাটেনি। আলী টেবিলের এক কোণে বসে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। তার সামনে বসে আছেন ক্যাপ্টেন সাজিদ, ফাতিমা আর আয়িশা। 


আলী খুব নিচু স্বরে রুস্তমের সেই পৈশাচিক রূপান্তরের পুরো গল্পটা শোনাল।


গল্প শেষ হওয়ার পর আয়িশা আর নিজেকে সামলাতে পারল না। সে মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার চোখের জল রুস্তমের সেই ধ্বংস হয়ে যাওয়া বাগানের জন্য, তার সেই বন্ধুত্বের অপমৃত্যুর জন্য।


আয়িশা: (কাঁদতে কাঁদতে) মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে স্যার? রুস্তম তো শুধু ওদের ভালো চেয়েছিল। ওরা ওর সবটুকু কেড়ে নিল?


সাজিদ আর ফাতিমার মুখ পাথরের মতো গম্ভীর। তাদের চোখেমুখে কোনো কান্নার চিহ্ন নেই, কিন্তু এক ধরণের কঠিন সংকল্প স্পষ্ট। সাজিদ আলীর কাঁধে হাত রাখলেন।


ক্যাপ্টেন সাজিদ: আলী, তুমি অনেক ধকল সয়েছ। আজ তুমি থানায় বিশ্রাম নাও। আমি মায়াপুরের আমিরের (লোকাল নেতা) সাথে কথা বলতে যাচ্ছি। রুস্তমের ব্যাপারটা আমি আমার সর্বোচ্চ দিয়ে দেখার চেষ্টা করব।


আলী একটু আশা নিয়ে সাজিদের দিকে তাকাল। সে ভাবল, হয়তো সাজিদ রুস্তমকে বাঁচানোর কোনো পথ খুঁজে পাবেন।


সাজিদ ফাতিমাকে আড়ালে ডাকলো 


ক্যাপ্টেন সাজিদ: শোনো ফাতিমা, আয়িশা আর তুমি আলীকে কোনোভাবেই থানা থেকে বের হতে দেবে না। ওকে নজরে রাখো।


ফাতিমা: কেন স্যার? আমরা কি রুস্তমকে বাঁচাতে পারব না?


সাজিদ: (কঠিন স্বরে) প্র্যাকটিক্যাল ভাবো ফাতিমা। রুস্তম এখন আর কারো বন্ধু নয়, সে একটা ‘ড্রুইড ডিমন’। সে মানবজাতির শত্রু ও ইতিমধ্যে মানুষের রক্ত ঝরিয়েছে। এখানে আবেগ দিয়ে ভাবার কোনো সুযোগ নেই। তোমারা এখনো ডিমনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত নও । আমি একাই গিয়ে এই সমস্যার সমাধান করব। সেই ডিমনকে শেষ করতে হবে।


ফাতিমা সাজিদের চোখের দিকে তাকাল। সেই চোখে মায়ার চেয়েও যোদ্ধার কর্তব্য অনেক বেশি প্রবল। ফাতিমা প্রতিবাদ করতে চাইল, কিন্তু সাজিদের ব্যক্তিত্বের সামনে তার কথা আটকে গেল। সে কেবল মাথা নিচু করে সম্মতি জানাল।


(৮৮ তম পর্ব সমাপ্ত) 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login