Poetry

আমি সবার

November 28, 2026

5 views

আমি সবার,

আমি কি আমার? কে আমার?

আমি কী আমার? না, তাও নয়-আমি সবার।

আমি স্রষ্টা থেকে সৃষ্টি, আমি তোমার;

আমি সৃষ্টি থেকে সৃষ্টিকর্ম, আমি সবার।

আমি জন্ম থেকে প্রজন্ম, আমি তোমার;

আমি প্রজন্ম থেকে প্রজ্বলিত, আমি সবার।

আমি মনুষ্য থেকে দেশের জাতি, আমি তোমার;

আমি জাতি থেকে সমজাতি, আমি সবার।

আমি দৃষ্টি থেকে দূরদৃষ্টি, আমি তোমার;

আমি দূরদৃষ্টি থেকে সেই সমদৃষ্টি, আমি সবার।

আমি ধর্ম থেকে ধর্মাচারী, আমি তোমার;

আমি ধর্মাচারী থেকে সেই ধর্মাচার্য, আমি সবার।

আমি যুগ থেকে যুগান্তরের সময়োচিত এক অস্তিত্ব, আমি তোমার;

আমি সময়োচিত থেকে সময়ান্তর, আমি সবার।

আমি অসম্ভব থেকে সম্ভব, আমি তোমার;

আমি সম্ভব থেকে সম্ভাবিত, আমি সবার।

কেবল একজনই তো সেই অবরুদ্ধ আমি!

আমি কী আমার?

যে আমি সবার!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login