Poetry

তারা_আমারে_ডাকেনি

June 17, 2024

Original Author আব্দুল মাজেদ

350 views

#তারা_আমারে_ডাকেনি

আব্দুল মাজেদ

তারা
আমারে ডাকেনি
তাই আমি আসিনি।
সম্পর্ক সাগরে 
তাড়িয়ে দিয়েছে 
তারাই,
এ কথা সে কথা
রচনা করাটা
পড়শিরও দুয়ারে
কেবলি অপবাদ
এখন। 
তেমনি আমারও,
যেমনি তোমাদের
প্রয়োজন নেই আজ
কারও কোনো দুয়ার
ও মুখ।
শহরের এ ঘরে 
শহরের ও ঘরে
কত যে সুখ ওরে,
আজ তা দেখেই ভালো
লাগে।
যদি যায়, তবে যাক
জীবন এমন করে, 
আমিও যাব না
তবুও পাব না
জানি।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login