Posts

চিন্তা

মুক্ত চিন্তা আজ মানদন্ডহীন!

June 29, 2024

ARIFUL ISLAM BHUIYAN

16
View

আপনাকেই নির্বাচন করতে হবে আপনার জীবন ব্যবস্থা যাহা চিরশ্বাশ্বত,কল্যাণকর এবং চিরশান্তিময়।গভীর জ্ঞান অর্জন ও বাস্তব জীবনের দক্ষতা অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গীর আলোকে বেছে নিন।ইসলাম ধর্মের আবির্ভাব জ্বীন, মানব, সকল সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য, শান্তি, নিরাপত্তা ও সফলতার নিশ্চয়তা নিয়ে।
ওদের অত্যাচার,অশ্লীল, নীচ ও জঘন্য চিন্তা চেতনার সয়লাবে দিন দিন মানুষ অতিষ্ঠ হচ্ছে।আমাদের মতো সহজ, সরলমনা যাদের দ্বীন ইসলামের জ্ঞান সুষম মানদন্ড পর্যন্ত নেই।মুক্ত চিন্তার চর্চা, নারীবাদী, ধর্ম নিরপেক্ষতা, স্বাধীন শক্তির স্বপক্ষের, বিপক্ষের শক্তি বলে জাতিকে আর কতো জাতীয় ধোঁকা দেওয়া ও বোকা বানানো হলে তাদের লক্ষ্য পূরণ হবে? ইসলাম যুগে যুগে, জগৎবিখ্যাত মহাপন্ডিতগণ,জ্ঞানী দ্বারা পরিক্ষীত ও স্বীকৃত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।যিনি মহাজগতের একমাত্র স্রষ্টা, নিয়ন্ত্রক, লালন-পালনকারী উনার নির্বাচিত ধর্ম ইসলাম।অর্বাচীন, বিপথগামী, অপব্যাখ্যাকারী, বিশ্ব দরবারে ভ্রান্ত উপস্থাপনার কারণে সত্য, সুন্দর ও বাস্তব-স্বাভাবিক ধর্ম তো আর মিথ্যা হতে পারেনা। 

Comments

    Please login to post comment. Login