Post

খুব আজব এক সময় এই ২২-২৮ বছর বয়সটা।

July 6, 2024

312
View

২২-২৮ বছর এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হত সে ও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হত, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকত তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোন দামই দিতেন না। সে এখন খুব ভালো পজিশনে আছে। অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে অথচ তার থেকে আপনার যোগ্যতা কোন অংশেই কম ছিল না। খুব আজব এক সময় এই ২২-২৮ বছর বয়সটা।

Comments

    Please login to post comment. Login