Poetry

বিপ্লবী পংক্তি

August 21, 2024

227
View

বাক স্বাধীনতার বাম্পার ফলন চলছে

বোবাও আজ কথা বলবার চায়।

প্রজ্বলিত প্রদীপের শিখা জ্বলছে

তারুণ্যের এই নতুন স্বাধীনতায়।

মিথ্যে মামলা, হুলিয়া নিজেই বন্দী

পুলিশ নিজেই ঢুকেছে কারাগারে।

স্বৈরাচারের সাথে নয় কোন সন্ধি

জীবন মৃত্যু খেলার এ পারাপারে।

Comments

    Please login to post comment. Login