Posts

কবিতা

জীবিতের অভিনয়

November 3, 2024

মোহাম্মদ রাজু

212
View

আত্মহত্যার পর নিকট জনেরা সবাই মৃতের উদ্দেশ্যে এসে বলে— "ও কখনো আত্মহত্যা করার মতো মানুষ ছিলোনা"।

এরা জানেনা মৃত মানুষদের জন্য স্বান্তনা কোন কাজে আসেনা।

এরা জানেনা মৃত মানুষদের জন্য ভালোবাসা, স্নেহ, মায়া অর্থহীন।

মৃতরা দুর থেকে এসব দেখে মুচকি হাসে আর ভাবে জীবন মানেই রঙ্গমঞ্চ আর জীবিত মানুষ গুলো অভিনেতা একেকজন।

Comments

    Please login to post comment. Login