মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত ‘ছড়াসম্রাট’ সুকুমার বড়ুয়া
সুকুমার বড়ুয়া প্রায় ছয় দশক ধরে লেখালেখির মাধ্যমে বাংলা শিশু সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলা একাডেমি, একুশে পদক, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য সম্মাননা, আলাওল শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক পেয়েছেন। তিনি 'ছড়ারাজ', 'ছড়াশিল্পী' ও 'ছড়াসম্রাট' নামে পরিচিত...