বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত
শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর পূর্বঘোষিত তালিকা বাতিল করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে পুনঃবিবেচনার পর তালিকাটি পুনরায় প্রকাশ করা হবে।