Poetry

কান্নার রেসিপি

June 7, 2024

510 views

কিছু কিছু মুখ বৃষ্টি নামাতে পারে, 
বুকের গভীরে জমিয়ে রাখে মেঘ। 
পাওয়া-না-পাওয়ার দোদুল্য-জীবনে,
ভুলে থাকে সব অভিমান-উদ্বেগ।

কিছু কিছু মুখ বেদনায় পরিণত,
চুলের ভেতর, বিষাদের ডালপালা 
ছড়িয়ে, শূন্য মনের চারপাশে, 
হাহাকারের ঘর তোলে চৌচালা।

কিছু কিছু মুখ সবচেয়ে ভালো বোঝে,
একা রেঁধে যায় কান্নার রেসিপি,
শহুরে বাতাস এতোটা জলজ কেন
কোথাও আজ বৃষ্টি হয়েছে কী?

(প্রত্যেকেই পৃথক পৃথিবী; স্টুডেন্ট ওয়েজ, ২০১৯) 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login