Poetry

ভালোবাসার অপেক্ষায়

January 28, 2026

290
View

যদি হৃদয় দিয়ে কেউ আমায় ভালোবাসতো
নীরব অপ্রত্যাশিত আলো হয়ে ধরতো আমার হাত
তবে আমার চোখ হতো অশ্রু-হীন
সকল আঁধার হারিয়ে গিয়ে বইত সুখের বাত।

একবার যদি কেউ আপন করে নিতো প্রাণে
জীবন ভরে উঠতো আনন্দের সুমধুর গানে
কিছু চাইতাম না আর, মুছে যেত সকল বেদন
আশায় ভরে উঠতো হৃদয় আমার, প্রেমে চিরন্তন।

যদি কোমল স্বরে কেউ গাইতো আমার তরে
মুছে দিতো একাকী রাতের দীর্ঘ প্রতীক্ষা
বলতো— "আমি আছি তোমার সাথেই সর্বক্ষণ"
তবে নীরবতার বাঁধন ভেঙে নতুন করে প্রেমে পড়তো মন।

এই জীবনে তখন আর কিছুই চাইতাম না
সব বাসনা মুছে যেতো মায়ার স্নিগ্ধ ছোঁয়ায়
মন শান্ত হতো, সত্তা আলোয় ভরে উঠতো
প্রেম, প্রীতি আর শাশ্বত কালের মায়ায়।

Comments

    Please login to post comment. Login