Posts

কবিতা

নিজ

March 21, 2026

তৌকির আজাদ

23
View


 

‎সোনালি আলো কেনো উড়ে যায় ~ হয়ত অসংগতি 

‎ভাবি বসে একা আমি—এ কি তোমার বিস্তৃতি…  


 

‎তুমি বলে দিও ঠিক ততটুকু –  যতটুকু রেখেছো নিজ স্মৃতি,

‎আমি শেষ পর্যন্ত মেনে নিব তোমার আকুতি।


 

‎আমার হয়তো হবে না ফেরা, দেখা হবে না অলস প্রকৃতি, 

মাঝ বেলার স্নিগ্ধ বিকেল, সন্ধ্যের টাটকা জোছোনা শেষে 

অপেক্ষারত নতুন ভোরের উপস্থিতি … 

‎তোমরা দেখ, সুখী হও— জেনো এই  আমার মিনতি।


 

‎আমাদের দিব্য জ্ঞান দিব্বি আটকে রবে বেহুদা ডিজিটাল বিবৃতি, 

‎এতটুকু শান্তি না পেলে –  বুঝে নিও, 

এটাই অপকৃত মস্তিষ্কের পরিণতি।


 

‎আজও,  রয়েছে?   


 

তাই তো লিখছি আমি—আগামী হোক তোমার পরিচিতি।




 

Comments

    Please login to post comment. Login