যদি চলে যেতে চাও, তবে একটুকু করে থেকে থাকো কেন?
আমার মন. চাওয়া-পাওয়া. আবেগ. — বিষণ্ণ হয় জেনো?
কত নিষ্পাপ মনের অবুঝ প্রার্থনার শেষে যে আলো জ্বলে রই,
একি নিষ্ঠুর তোমার ইশারায়, তুমি হারিয়ে গেলে কই?
কোথায় সেই প্রত্যাশিত সুদিন. সুসম বন্ধন. খাদ্যে পরিপূর্ণ জাতি?
কোথায় মেধার দাম বা কর্মের ফল— বিস্মিত আমার আকুতি …
আজও আমি দেখি—আমার ভাইয়ের প্রতি, আমার বোনের প্রতি,
কেবল মিথ্যে প্রতিশ্রুতি!
কোথায় আমার কথা বলার স্বাধীনতা?
কোথায় আমার অধিকারের বাস্তবতা?
কোথায় আমার শান্তি, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার নিশ্চয়তা?
কোথায় আমার স্বার্বভৌমত্বের অর্জিত বদান্যতা ?
আমি শুধু লিখে লিখেই চিৎকার করবো চিরকাল?
কথার ফাঁকে জানবো দাবি; বিদ্যার?
হে বাঙালির সত্তা, তুমি আর কবে হবে —
আমার সোনার বাংলার ?