Poetry

প্রভুর দরবারে

March 22, 2026

244
View

হে মোর সৃষ্টিকর্তা, পরম দয়াময়,
বিশ্বজগতের ধারক, পরম করুণাময়,
তুমি মোদের দিয়েছো জীবন;
শুধু তোমার দয়াতেই পাই, পথের পথেয়।

হে জগতের একচ্ছত্র অধিপতি, চির মহান
পবিত্রতম তুমি, কলঙ্কহীন সম্মান।
শান্তির উৎস তুমি, হৃদয়ে দাও আলো,
নিরাপত্তার আশ্রয় তুমি, রাখো আমাদের ভালো।

তুমি শক্তির আধার, অপরাজেয় মহাশক্তিমান,
প্রতাপের মহিমায় মহিমান্বিত তুমি, প্রধানের প্রধান।
অহংকারের ঊর্ধ্বে তুমি, প্রেম অগাধ,
তোমার ইচ্ছায় সৃষ্টি পায়, সৃষ্টির নতুন স্বাদ।

তুমি শ্রেষ্ঠ কারিগর, বিশ্ব তোমার হাতেই গড়া,
রূপদাতা তুমি, রঙে ভরাও ধরা।
মহাদাতা তুমি, অনুগ্রহের সীমা নাই,
রিজিকদাতা হয়ে দাও মোদের জীবনের ঠাঁই।

তুমি জ্ঞানদাতা, জানো অন্তরের কথা,
ন্যায়বিচারক তুমি, সত্য তোমার সত্তা।
অতি সূক্ষ্মদর্শী তুমি, দেখো সব গোপন,
সর্বজ্ঞ তুমি, জানো অন্তরের আবাহন।

তুমি ক্ষমাশীল, ঢেকে দাও অপরাধ,
সহনশীল তুমি, সহ্য করো মনঃঘাত।
প্রেমময় তুমি, স্নেহে ভরাও প্রাণ,
প্রজ্ঞাময় তুমি, দেখাও সত্য জ্ঞান।

পথপ্রদর্শক তুমি, অন্ধকারে দাও দিশা,

অন্নদাতা হয়ে তুমি, দূর করো তৃষা।
হে চিরস্থায়ী প্রভু, অনন্ত তোমার জয়—
তোমারই মায়ায় বাঁচি, তোমাকেই করি ভয়।
তোমার পরেই নত করি মাথা,
তোমার দয়াতেই মোদের উত্তম পরিচয়।

Comments

    Please login to post comment. Login