Poetry

অন্ধকারের স্বপ্ন

April 8, 2026

133
View

তুমি আমার কবিতা হও

না হলে ছন্দ—

তাও না হলে

সাদা কাগজ হও

যার বুকে

আমি আঁকব প্রেম,

হৃদয় নিঙরে পাওয়া

নীলকন্ঠি নীলের নির্জনতা,

না হয় অনুভূতি—

কিংবা অনুভবের দুঃখ—

তুমি দুঃখ সাগরে আঁধার হও,

অন্ধকারের স্বপ্ন

নয়তো জোছনা—

আমিতো পথহারা,

তোমার পথের খোঁজে।

Comments

    Please login to post comment. Login