Posts

বাংলা সাহিত্য

আগুন জ্বলে

April 13, 2026

Swapon Biswas

10
View

আগুন

…….

তুমি নেই—
তবুও মাথার ভেতর আগুন জ্বলে।

নামটা তোমার—
দেয়ালে লিখি,
মুছি,
আবার জ্বলে ওঠে।

আমি হাসি—
কারণ পুড়ছি,
আমি কাঁদি—
কারণ থামছে না।

তুমি কি মানুষ?
নাকি আগুন—
যা আমাকে দিয়ে
আমাকেই শেষ করছে?

শেষে দেখি—
ছাই হয়ে গেছি আমি,
আর সেই ছাইয়ের ভেতরেও
তোমার নাম
লাল হয়ে জ্বলছে।
 

Comments

    Please login to post comment. Login