Poetry

মাটির ঘর

April 18, 2026

Original Author আসাদুল্লাহ গালিভ আল সাদি

182 views

খড়ের ছাউনি, মাটির দেয়াল, ছোট্ট একটি ঘর,
সেখানে থাকে সুখের গল্প, দুঃখও ভরপুর।
চুলার ধোঁয়া উঠছে ধীরে সন্ধ্যার নরম ছায়ায়,
মায়ের ডাকে শিশুরা সব ফিরে আসে মায়ায়।


দরজার পাশে বসে থাকে দাদুর পুরনো গান,
কথার ভাঁজে লুকিয়ে থাকে জীবনেরই টান।
এই ঘরটুকুই স্বর্গ যেন, ভালোবাসার দেশ,
দারিদ্র্য আছে তবুও আছে হৃদয়ের আবেশ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login