Posts

কবিতা

ছুঁয়ে দাও

April 18, 2026

Swapon Biswas

127
View

ছুয়ে দাও 
............

আমার উন্মুক্ত শরীরে তোমার স্পর্শ—
নিশিথের জলে গোপন স্রোত,
সাগরের তলদেশের শীতল শয্যায়
আমরা ভেসে থাকি নীল নিঃশব্দতায়।
তুমি ছুঁয়ে দাও বারবার—
যেন জোয়ারের আগে চাঁদের টান,
আমার প্রতিটি নিঃশ্বাস
ঢেউ হয়ে ফিরে আসে।
এই দেহ আর থাকে না দেহ
অচেনা ভূগোল খুলে যায় ধীরে,
তুমি সেখানে পথ খুঁজে নাও
নিঃশব্দ,অভিযাত্রীর মতো।
স্পর্শের ভেতর জন্ম নেয় উষ্ণতা,
তবু তা আগুন নয়—
বরং গভীর সমুদ্রের মতো
দীর্ঘ, অমলিন এক আকুলতা।
সেই নিমগ্ন মুহূর্তে—
আমি নিঃসংশয়ে বিশ্বাস করি,
তোমার উরুর  আলোয়
আমি গড়ে দিতে পারি
এক সম্পূর্ণ নতুন পৃথিবী।
.......
১৮/৪/২৬

Comments

    Please login to post comment. Login