Poetry

ফিরে তাকায় না

April 24, 2026

135
View

ফিরে তাকায় না 

তোমার হরিণী চোখের উৎগ্রিত আলোয়
আমি একবার থেমেছিলাম—
সেই থামা এখনো ভাঙেনি।

কুয়াশা নামে ভেতরে,
কোনো অরণ্য অচেনা হয়ে ওঠে;
আমি নিজের ছায়াকে ডাকি—
সে ফিরে তাকায় না।

একটি নদী ছিল কি?
নাকি শুধু সময়—
নিঃশব্দে বয়ে যাওয়া?

আজও হঠাৎ মনে হয়,
আমি কোথাও পৌঁছাইনি—
তোমার আলোয়
একটি বিকেল হয়ে আছি।

Comments

    Please login to post comment. Login