Posts

কবিতা

আরও একটি কবিতা লেখা হবে

May 25, 2026

Tonmoy Datta Mishu

22
View

আরও একটি কবিতা লেখা হবে

-তন্ময় দত্ত মিশু

আরও একটি কবিতা লেখা হবে, 
আরও একবার জীবনকে জানা হবে। 
আরও একবার বাঁচতে চাওয়া হবে, 
আরও একবার তোমার কাছে আসা হবে। 

আরও একটি কবিতা লেখা হবে, 
আরও একবার জোৎসনা দেখা হবে। 
আরও একবার সূর্যের সাথে চোখ মেলানো হবে, 
আরও একবার দাঁতে দাঁত চেপে সব সহ্য করা হবে। 

আরও একটি কবিতা লেখা হবে, 
আরও একবার গভীর ধ্যান করা হবে। 
আরও একবার সময়ের আগে চলা হবে, 
আরও একবার সবার জন্য লেখা হবে। 

আরও একটি কবিতা লেখা হবে, 
আরও একবার নিজেকে তোমার চোখ দিয়ে দেখা হবে। 
আরও একবার আরও দূর যেতে হবে, 
আরও একবার, আরও মূহুর্ত বেশি, বেঁচে থাকা হবে। 

পরিশুদ্ধ কাব্যগ্রন্থ

Comments

    Please login to post comment. Login