Post

এবার ঈদে

May 28, 2026

154 views

এবার ঈদে
...... স্বপন বিশ্বাস

এবার ঈদে কিনবো জামা
একটা  মাটির পুতুল
পারলে একটা কিনবো ফিতা
কানের দুইটা দুল।

মায়ের সাথে হাটে গিয়ে
দেখবো রঙিন মেলা,
চুড়ি পরে খিলখিলিয়ে
কাটবে সারা বেলা।

ভাইয়া নেবে নতুন জুতা
আব্বু নেবেন টুপি,
সেমাই গন্ধ ছড়িয়ে যাবে
ঘরময় রূপ ঝুপি।

চাঁদ উঠিলে আকাশ জুড়ে
খুশিতে মন ভাসে 
ঈদের দিনে সবাই মিলে
মিষ্টি খেতে বসে। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login