Poetry

দুগ্ধশিশু

June 22, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

129 views

আমি পেয়েছি, আমরা পেয়েছি

এক দুগ্ধশিশু-বাচ্চা,

মিথ্যা মনে হতে পারে,

ঘটনা কিন্তু পুরো সাচ্চা!

এখনো গজায়নি আক্কেল দাঁত,

তাই হজম হয় না গোশত-ভাত।

খেলার ছলে একটু ছুঁয়ে দিলে,

নেত্রজল মিশে নাসিকার জলে;

কেঁদে-কেটে বুক ভাসিয়ে,

বিচার দেয় আম্মার কাছে।

আম্মা জিগায় সোহাগ করে—

"দুলাল আমার, কে মেরেছে?"

দুলাল বলে, "আম্মা আমার, ওরে,

ঐ ছেলেটা আমারে ভেংচি মেরেছে!"

আম্মা বলে, "ওরে খোকা, ওরে বাজান,

ভালো করে বকে দেবো,

থাম এবার, দিস না আর আজান।"

নালিশ, পালিশ, মান-অভিমানের জেরে—

আমরা কতক ত্যাক্ত-বিরক্ত,

বুঝাস না কেউ ওরে!

ওরে সোনা, ওরে মনা,

এভাবে আর থাকিস না।

হাতে ধরি, গালে ধরি,

বড় হ না তাড়াতাড়ি!

ভালো করে দেখ চেয়ে,

সবাই যাচ্ছে তোমায় ছাড়িয়ে।

এখনো বড় না হলে,

সামনে যে বড় বিপদ আছে!

আম্মাও তো একদিন চলে যাবে,

থাকবি তখন কার কোলে?

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login