Story

মুসলিমরা কি উটের মুত্র খায়?

June 26, 2026

119 views

রাকিব আর সাকিব কথা বলছিলো। সাকিব ঠোঠ কাটা স্বভাবের ছেলে। যা মুখে আসে তাই বকে। তার আবার ধর্ম নিয়ে ভালো চুলকানি আছে। সে কথায় কথায় বলে ফেললো যে হিন্দুরা গরুর মুত্র আর টয়লেট খায়। আর মুসলিমরাও উটের মুত্র খায়। মুসলিম আর হিন্দুরা একই কাজ করে থাকে। 
রাকিব রগচটা ছেলে হলেও খুব যুক্তিবাদী। 
সে বললো,"কি বলিস? আমি তো কাউকে উটের মুত্র খেতে দেখিনি বা এমন কথা শুনিনি?"
সাকিব অনলাইন ঘেটে একটা হাদিস বের করে দেখালো, যেখানে নবীজি সা: উটের মুত্র খেতে বলেছেন।
এটা দেখার পর রাকিবের কাছে সবকিছু কেমন পাগলামো মনে হতে লাগলো। সে এরপর পড়াশোনা করলো কয়েকদিন। 
তারপর সাকিবের সাথে দেখা করে বললো যে, কোন মুসলমানই উটের মুত্র খায়না। আর অধিকাংশ আলেমদের মতে নবীজি সা: উটের মুত্র আর দুধ একসাথে মিশিয়ে খাওয়ার জন্য একদল অমুসলিমকে নির্দেশ দিয়েছিলেন। শুধু মুত্র খেতে বলেননি।
সাকিব নড়েচড়ে বসলো। 
রাকিব আরো জানালো যে, আরবের লোকদের মাঝে তখন পেটের বিশেষ পীড়ায় উটের দুধ আর মুত্র মিশিয়ে খাওয়ার ব্যাপারটা প্রচলিত ছিলো। একদল আরব এসে তাদের অসুস্থতার কথা বললে, নবীজি সা: তাদেরকে এমন পরামর্শ দেন। 
সুতরাং উটের মুত্র কোন মুসলমান খায়না। আর অধিকাংশ আলেমদের মতে তাদেরকে এটা খেতে নির্দেশনা দেওয়া হয়নি৷ মুসলমানদের জন্য এমন নির্দেশনা আসেনি। 
শুধু তাই নয়, মুসলমানদের কাছে উট আর দশটা প্রাণীর মতোই। মুসলমানরা উটের পুজা করেনা৷ এর কাছে মাথা নত করেনা। এমনকি উট জবাই করে এর মাংস ভক্ষণ করে থাকে মুসলমানরা। তাদেরকে হিন্দু ভাইদের সাথে তুলনা করা যাবেনা। কারণ হিন্দুরা গরুকে দেবী মা জ্ঞান করে এর পূজা করে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login