Poetry

অতীতের ভাবনায়

June 27, 2026

114 views

বর্তমানের দিকে যেন নজরই পড়েনা
শুধু অতীতের ভাবনায় আচ্ছন্ন থাকি!
মনে হয় যেন অতীতের সময়গুলো 
আরো অনেক সুন্দর হতে পারতো!
আপনজনদের সাথে আরো অনেক
ভালো সময় কাটানো যেতো!
আরো বেশি করে ইবাদত বন্দেগীতে
সময় কাটানো যেত!
সুন্দর সময়গুলোকে আপন করে
খুব কাছে থেকে ছুয়ে দেখা যেত!
সময় তো আর থমকে যায়নি
সে যে থমকে যাবারও নয়!
তাই বর্তমানের দিকেই ফেরা দরকার!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login