আমি নামাজ পড়ি ঠিকমতো। মুখে আছে দাড়ি। তাই ইসলামকে আঘাত করার ইচ্ছা যাদের আছে তারা আমাকে টার্গেট করে। এদের মধ্যে অনেকেই আবার নিজেকে মুসলমান ভাবে। তবে তাদের ইসলামের আলাদা একটা ভার্সন আছে, সেটা তাদের মতো করেই সে বানিয়ে নিয়েছে। তাদের মতে সেটা ইসলামের লিবারেল ভার্সন।
সেদিন একজন বলে উঠলো,"আপনারা মৌলবাদী, কিছুই বুঝেননা। চৌদ্দশত বছরের পুরোনো সিস্টেম এখনো চলে? দুনিয়া সামনের দিকে যাচ্ছে, আর আপনারা পৃথিবীকে চৌদ্দশত বছর আগের সিস্টেমেই থাকতে চান।
জীবনটাকে উপভোগ করেন। মদ খান। প্রেম করেন...ইত্যাদি ইত্যাদি।"
কিছু বললে আবার দোষ হবে। আগেই বলেছে মৌলবাদী, অথচ এই শব্দটার আগাগোড়া কিছুই বুঝিনা। বললাম,"কি করলে আপনার মতে যাতে উঠা যাবে?"
সে জবাব দিলো,"আপনারা হুজুরেরাই ইসলামের শত্রু৷ কিছুই পরিবর্তন করতে দেননা। শিল্পকলা, নাচ-গান, খেলাধুলা এসবের কোন যায়গা ইসলামে রাখেননা। আপনারাই ইসলামকে চৌদ্দশত বছর আগের নিয়মেই ধরে রেখেছেন।"
বললাম,"নগ্নতা যদি আধুনিকতা হয় তবে আদিমকালেও মানুষ আধুনিক ছিলো। মানুষের সময়ের মূল্য আছে, ফালতু কাজে সময় ব্যয় করবে কেন? শিল্পকলা ও খেলাধুলা ইসলামে নিষিদ্ধ নয়। ইসলামে এসবের কোন সমস্যা নেই। শুধু ইসলামের শিক্ষার বিরুদ্ধে না গেলেই হলো।"
সে বললো,"ইসলামের মধ্যেও পরিবর্তন আসবে। অন্যান্য ধর্মের মধ্যে তো এসেছে।
বলিউড অভিনেতা-অভিনেত্রীরা তাদের ধর্ম ঠিক রেখে কাজ করছেনা? শাহরুখ খান-আমির খান, এরাও তো মুসলিম, লিবারেল মুসলিম। কিন্তু আপনারা ইসলামকে কঠোর বানিয়েছেন।"
আমি বললাম,"স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু আল্লাহই ইসলামকে টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ।"
এরপর ভালো করে বুঝিয়ে দিলাম, যে ইসলামের কোন ভার্সন হয়না। ইসলাম একটাই, আর ইসলাম তো নিজেই মধ্যপন্থার কথা বলে। কেউ নিজের মতে করে ইসলামের কোন ভার্সন বানিয়ে নিলে সে নিজেই মূল থেকে সরে যাবে।
সেটা যে খানই হোক না কেন, আল্লাহর নির্দেশনা না মানলে কেউ আর মুসলিম থাকেনা। বাকিটা আল্লাহ জানেন। তিনিই বিচার করবেন।
4
View