"হাসি তুমি খুবই মূল্যবান রত্ন,
তোমাকে পেলে আমি করবো তোমার যত্ন। "
হাসি তুমি আমার হয়ে যাও—
আমি তোমাকে অনেক ভালোবাসবো,
মিথ্যা হাসিকে ভুলে তোমায় নিয়ে বাঁচব।
কিন্তু, ‘হাসি’ তুই কেন করলি বেঈমানী?
আমি কি তোকে ভালোবাসি নি!?…
‘হাসি:আরে বোকা
নিজেকে রেখেছিস দুঃখের সাগরে,
দুঃখ নিয়ে আমায় তুই চাস কি করে!!!