Story

ভালোবাসার প্রথম অনুভূতি পর্ব ৬

November 15, 2026

22 views

১১ ই জানুয়ারী

সকালবেলা কলেজের ক্লাস রুমে সবাই অপেক্ষা করছে যে কখন ম্যাম আসবে।

হঠাৎ তখনই ক্লাসরুমের প্রবেশপথ দিয়ে ক্লাস রুমে প্রবেশ করলেন সবার প্রিয় ক্লাসটিচার শিউলি ম্যাম। সবাই তাকে সালাম জানালো।

টিচার : ওয়ালাইকুমুস সালাম, বসো-বসো , সবাই বসো।

সবাই বসে পড়ার পর ম্যাম তার কিছু কাজ করে। এরপর বলে উঠে, আজকে সবাইকে বেশ খুশি খুশি লাগছে, তো কারণটা কি একজন বলোতো।

তখন নিঝুম দাড়িয়ে বলে,

নিঝুম: ম্যাম আজকে তো শিক্ষা সফরে যাওয়ার তারিখ জানাবেন তাই আমি.. না মানে সবাই খুব এক্সাইটেড।

টিচার : ও.. এই কথা। তাহলে বলেই দি তোমাদের কোথায় ও কবে নিয়ে যাওয়া হবে। (ম্যাম গলাটা একটু ঝেড়ে নিয়ে) শোনো তাহলে, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হবে ঢাকার সাভারে অবস্থিত নন্দন পার্ক বা ড্রিম হলিডে পার্ক। তারিখ হচ্ছে ১৫ ই জানুয়ারী এবং সকাল ৬টায় এখান থেকে দোতলা বাস রওয়ানা হবে।

একথা শোনার পর একজন বিএনসিসি সদস্য দাঁড়িয়ে বলে, ম্যাম এত জায়গা থাকতে ঐ জায়গায় কেন যাবো?

টিচার : আহা দাড়াও, আমার কথাটা তো শেষ করতে দিবে। আমরা এখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এই নন্দন পার্কটিকে নতুন ভাবে পরিমার্জন করা হয়েছে। যেটা তোমরা সেখানে গেলেই দেখতে পাবে। আর জন প্রতি ৪০০০ টাকা নেওয়া হবে। এখানে এই পরিমান টাকা দেওয়ার মাধ্যমে কারোর আর কোনো কিছু খরচ করা লাগবে। মানে এই টাকায় তোমাদের যাতায়াত, খাবার আর সেখানকার সকল কিছু তোমাদের জন্য একদম ফ্রী। আর আগামীকালের মধ্যে টাকা জমা দিতে হবে।

এই কথা শোনার পর সবার মধ্যে সেখানে যাওয়ার আগ্রহ ফুটে ওঠে।

এরপর টিচার তার ক্লাস করায় আর চলে যায়। এভাবে ৪টি ক্লাসের পর তাদের টিফিন টাইম দেয়।

টিফিন টাইমে কলেজ ক্যাম্পাসে নিঝুম আর আনিকা বসে বসে ম্যামের কথাগুলো মনে করছে।

নিঝুম : আনিকা, তুই কি যাবি?

আনিকা : অবশ্যই যাবো। কেন তুই যাবি না?

নিঝুম : হ্যাঁ আমিও যাবো। তবে ভাবছি মা বাবার কাছ থেকে কি বলে টাকা নিব

আনিকা: কেন, বলবি তুই স্টাডি ট্যুরে যাবি।

নিঝুম : ঠিক আছে তবে....

নিঝুম কিছু বলার আগে তাদের সামনে বিএনসিসি সদস্য দিহান সেখানে আসে আর আনিকার দিকে তাকিয়ে বলে,

দিহান : এই আনিকা, তোমাকে পিন্সিপাল স্যার ডেকেছেন।

আনিকা : আমাকে! কিন্তু কেন?

দিহান : আমি কি করে বলবো? শুধু এতটুকুই জানি তোমাকে তিনি ডেকেছেন তাও এখনই।

আনিকা : আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি।

এই বলে আনিকা চলে যায়। আনিকা চলে যাওয়ার সময় নিঝুম বলে,

নিঝুম : তাড়াতাড়ি গিয়ে দেখ তুই আবার কোন রুলস ব্রেক করছোস।

আনিকা চলে যাওয়ার সাথে সাথে দিহান নিঝুমের পাশে এসে বসলো আর বললো,

দিহান: ভালো হয়েছে আনিকা এখন নেই।

নিঝুম : এর মানে কি?

দিহান : মানে তুমি আর আনিকা তো সারাদিন একসাথে আঠার মতো লেগে থাকো। তাই তোমার সাথে আমার কথা বলা হয় না।

নিঝুম : আজব তো আমার সাথে আবার কিসের কথা।

দিহান : এত কথা না বলে তোমার নাম্বারটা দাও।

নিঝুম : আমার নাম্বার দিয়ে তুমি কি করবে ?

দিহান : আহ্ প্রশ্ন করো না। আচ্ছা তোমার ফোনটা দাও।

নিঝুম : কেন? কারন না জানলে আমি দিব না

দিহান : তোমার সাথে প্রেম করবো।

নিঝুম মুখটা ভেচকি মেরে দিহানের দিকে তাকায়। তখন দিহান আবার বলে,

দিহান : আরে জাস্ট কিডিং। আসলে তুমি আর আমি দুজনেই তো সাইন্স এর স্টুডেন্ট তাই আমার কোনো দরকার হলে তোমায় কল দিতাম।

নিঝুম : ও.. আচ্ছা ঠিক আছে। তোমার ফোনটা দাও আমি আমার নাম্বার দিচ্ছি।

দিহান ফোনটা দেওয়ার পর নিঝুম তার নাম্বার দিহানের ফোনে সেভ করে দেয়। এরপর নিঝুম বলে,

নিঝুম : শোনো, অযথা কল করবে না কিন্তু।

দিহান : ok

নাম্বার নেওয়ার পরে দিহান সেখান থেকে চলে যায়। আর ৫ মিনিট পর আনিকা আসে আর নিঝুমের পাশে এসে বসে বলে,

আনিকা: উহ্... কি ভয়টা আমি পেয়েছি। বরং কোনোকিছুই হয়নি।

নিঝুম : তো কিসের জন্য এত জরুরি তলব করা হলো?

আনিকা : আরে সেদিন শিউলি ম্যামের সাথে কথা বলতে গিয়েছিলাম তখন আমার নেমপ্লেট টি টিচার্স রুমে পড়ে যাই। আর সেটা দেওয়ার জন্যই স্যার ডেকেছে।

নিঝুম তখন কিছুক্ষণ চুপ থাকে এরপর মুচকি হেসে বলে, "ও তো খুব চালাক। "

আনিকা : কি বললি?

নিঝুম : কই কিছু না তো!

আনিকা নিঝুমকে ডিটেকটিভের মতো দেখে বলে,

আনিকা : কি হয়েছে তোর এতো মুচকি হাসি কেন?

আহা আহা বুঝছি। so কে চুরি করেছে আমার বান্ধবীর মন ?

নিঝুম : ধুর বাবা, তুই যা ভাবছিস তা না। আসলে ...

তখন নিঝুমের ফোনে একটি নোটিফিকেশন আসে।

নিঝুম সেটা চেক করে আর অবাক দৃষ্টিতে আনিকার দিকে তাকিয়ে থাকে।

আনিকা : কি হয়েছে এরকম ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছিস কেন?

নিঝুম : দোস্ত দেখ আব্বু স্টাডি ট্যুরের জন্য ৫০০০ হাজার টাকা পাঠিয়েছেন। আমার বিশ্বাস হচ্ছে না।

আনিকা : এমনটাতো হওয়ারই কথা কারণ দেখতে হবে না কে আংকেলকে বুঝিয়েছে।

ঠিক সেই মুহুর্তেই বেল বেজে উঠে। তখন আনিকা আর নিঝুমের হুশ ফিরে যে তারা তো কিছুই খায় নি।

ব্রেক টাইমের পর উচ্চতর গনিত করানো হবে এজন্য নিঝুমকে এক সেকেন্ডও লেট না করে সেখান থেকে দৌড়ে চলে যেতে হয়। আনিকাও সাথে দৌড় দেয়।

সারা দিন কলেজ শেষে অবশেষে তারা হোস্টেলে ফিরে।

যাবতীয় কাজ ও পড়াশোনা শেষে আনিকা আর নিঝুম রাত ১০ টায় ঘুমিয়ে পড়ে।

আনিকা বেশ ভালোভাবে ঘুমিয়ে পড়লেও নিঝুমের কেন জানি ঘুম আসছিল না।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login