Post

শ্রাবণ মানে তুমি

July 13, 2026

134 views

শ্রাবণ মানে তুমি 
..... স্বপন বিশ্বাস 
আজ বৃষ্টি নেমেছে খুব ধীরে,
 আকাশ শুধু তোমার নামই লিখেছে।
তুমি ভিজছো,
 পৃথিবী নিঃশব্দে আরও সুন্দর হয়ে উঠছে।
ভেজা চুলে মেঘ আর কদমফুলের গন্ধ।
আমি কোনো ছাতা খুলিনি।
তোমার হাত ছুঁয়ে দাঁড়াতেই
ভেজা দেহে বৃষ্টির শীত নেমে এলো,
 উষ্ণতা ধীরে ধীরে আমাদেরই হয়ে উঠল।
চারদিকে শুধু জলের সুর,
আমার ভেতরে শুধুই তোমার নাম
বৃষ্টি একদিন থেমে যাবে—জানি,
রোদ এসে শুকিয়ে দেবে পথ,ভেজা উঠোন।
শুধু তোমার ভেজা মুখের সেই মৃদু আলো   
সমস্ত ঋতুর ভেতর শ্রাবণ হয়ে থাকবে।
যদি কেউ ভালোবাসার মানে জানতে চায়,
শুধু তোমার হাত ধরব—
বাকিটা বলে দেবে বৃষ্টি।

..... 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login