
দ্যাখেন তো, গল্পটা আপনার কিনা?
অনেক বছর আগে আপনার যাদের সাথে সম্পর্ক ছিলো, তাদের মধ্যে যোগাযোগ নেই এমন কাউকে সেই সময় থেকে আজ অব্দি মনে পড়ে?
ওই “মিস করা”, “মনে পড়া” যাকে বলে আরকি?
ধরুন, একসাথে থেকেছেন, ঘুমিয়েছেন, খেয়েছেন, চলেছেন, ফিরেছেন, ঘরে গিয়েছেন এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে, দীর্ঘ বছর সপ্তাহে হয়তো একদিন করে দেখা হতো নিয়মিত। এক কথায় বলতে গেলে ঠিক, “হাতড়ে দেখার মতো মানুষ”। বুঝতে পারছেন তো?
আমাদের স্কুল পেরোনোর পরের সময়টা অনেকটা এমনই ছিলো। সারা সপ্তা দেখা না হলেও শুক্রবার ঠিক একই সময়ে একই জায়গায় দেখা হতো আমাদের কয়েকজনের। এখন তো বিদেশ থাকলেও কাছে থাকার মতো ফিল পাওয়া যায়।
যাহোক, বলছিলাম কি, শেষবার যোগাযোগের পর এতোদিনের মধ্যকার ফাঁকা সময় নিশ্চয়ই আপনারা কেউ থেমে থাকেন নি।
সে সময়ের পর আপনার আশেপাশে শুভাকাঙ্ক্ষী - বন্ধু - সহকর্মী অজস্র হারে বাড়লেও তেমন একজন কি নতুন করে তৈরী হয়েছে, যেমন হারিয়ে যাওয়া মানুষটা ছিলো?
মানুষ একটা সময়ের পরে স্বেচ্ছায় সেসব ভুলে থাকে। স্কুল জীবনের প্রেম, কলেজের বন্ধুদের সাথে আড্ডাবাজী, ভার্সিটি লাইফের শেষ দূরন্তপনা, একসাথে পথ চলার প্রতিজ্ঞা, খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু ঘনিষ্ঠ সঙ্গের সাথে ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি… etc… etc… etc…
প্রেমও নাই, বন্ধুদের সেই আড্ডাও নাই, ভার্সিটির তাড়াহুড়াও নাই, চাকরি খোঁজার প্যারাও নাই, একসাথে না চললেও কেউ থেমে নেই, একসাথে ভবিষ্যত নির্মাণ হলো না, খোঁড়ানো ঘনিষ্ঠ সঙ্গী এখন বাস্তবেই খুঁড়িয়ে চলছে নাকি সুস্থ আছে, সে খবরও নেয়া হয় না।
ছিলো কি আপনার এমন কেউ?
আজো আছে?
না থাকলে তাকে নতুন করে পাওয়ার ইচ্ছা জাগে?
একবার স্মরণ করে দেখুন সেই হারিয়ে যাওয়া বন্ধু বা সঙ্গীকে…