Poetry

অনুভূতির দুই প্যারা

July 18, 2026

85 views

#প্যারা-১

সুন্দর এই ভুবনে আমি কুশ্রীনি;

আমার এই কষ্ট আমি সয়ছি একাকিনী।  

কথায় বলে, “ভালোবাসলে বাসো এক সমুদ্র দিয়ে”।

আমি বলি,“ভালোবাসলে বাসবো হাজার সমুদ্র দিয়ে”।

তবুও কেউ বুঝবে নাকো এই ভালোবাসার মর্ম, 

একাকিত্বই মোর সঙ্গী;একাকিত্বই কর্ম।

     একাকিত্বকে ভালোবেসে করি নি কোনো ভুল 

                 ৷৷৷৷৷ ইহাই সেই সঙ্গী ৷৷৷৷৷ 

                যাকে পাওয়া যায় সর্বকুল।

#প্যারা-২

যাবো আমি চুপ হয়ে 

যাবো আমি সবকিছুই সয়ে।

থাকবে না কেউ আমার পাশে 

তবুও,সপ্ন আমার ছোঁয় সমান আকাশে। 

যাকে চাই বা যাহা চাই, তাহাই পায় না 

তবে, কেউ তো আমায় চায় না।

         একাকিত্ব!!!..... সে কি জিনিস ?

        আমার চেয়ে কেউ ভালো জানো? 

 জানলে লিখে যাও, দু-চার কথা.....

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login